,

মুম্বাইকে হারিয়ে প্লে-অফে গুজরাট

243521.3স্পোর্টস ডেস্ক : অধিনায়ক সুরেশ রায়না ও ব্রান্ডেন ম্যাককালামের দায়িত্বশীল ব্যাটিংয়ে দুর্দান্ত জয় পেয়েছে গুজরাট লায়ন্স। মুম্বাই ইন্ডিয়ান্সকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারায় তারা। ফলে এ জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শীর্ষে উঠে প্লে-অফ নিশ্চিত করল নবাগত দলটি। আর এ হারের ফলে প্লে-অফে খেলার স্বপ্ন অনেকটা কঠিন করে ফেললো বর্তমান চ্যাম্পিয়নরা।

গুজরাটের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই অ্যারন ফিঞ্চকে হারায় গুজরাট। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাককালামকে নিয়ে দলের হাল ধরেন রায়না। ৯৬ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন এ দুই ব্যাটসম্যান। এই দুই ব্যাটসম্যানের আউট হবার পর রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডোয়াইন স্মিথ। ১৩ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস রায়না। ৩৬ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ম্যাককালাম করেন ৪৮ রান। ২৭ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ২৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৭ করে অপরাজিত থাকেন স্মিথ। জাদেজা ২২ রানে অপরাজিত থাকেন। মুম্বাইয়ের পক্ষে ২টি উইকেট পান বিনয় কুমার।

এর আগে শনিবার কানপুরে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে মুম্বাই। নিতিশ রানার ঝড়ো ব্যাটিংয়ে ১৭২ রানের দারুণ সংগ্রহ পায় তারা। ৩৬ বলে ৭০ রানের দানবীয় ইনিংস খেলেন রানা। তার এ ইনিংসটি ৭টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো। এছাড়া ওপেনিংয়ে ১৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩০ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া জস বাটলার ৩১ বলে করেন ৩৩ রান। গুজরাটের পক্ষে প্রভিন কুমার, দীনেশ কুলকার্নি, ডোয়াইন স্মিথ ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট পান।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা