,

হেডিংলি টেস্ট দুই দিনেই হারলো শ্রীলংকা

Anস্পোর্টস ডেস্ক : শ্রীলংকা প্রথম ইনিংসে খেলতে পেরেছে ৩৬.৪ ওভার। দ্বিতীয় ইনিংসে আরও কম ৩৫.৩ ওভার। দুই ইনিংস মিলে লংকানরা খেলেছে ৭২.১ ওভার।দুই দিনে একাধিকবার বৃষ্টি বাগড়া দিয়েছে। তারপরও হেডিংলি টেস্ট দুই দিনের বেশি গড়াতে পারলো লংকান ব্যাটসম্যানদের নিদারুন ব্যর্থতায়। দ্বিতীয় ইনিংসে তারা ১১৯ রানে অলআউট হয়ে হেরে গেছে ইনিংস ও ৮৮ রানে।

ফলোঅনে পড়ে শ্রীলংকা দ্বিতীয় ইনিংস শুরু করেছিল প্রথম দিনেই। ১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা শ্রীলংকা সবকটি উইকেট হারিয়ে যোগ করতে পেরেছে ১১৮ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও লংকানদের কোমর সোজা করে দাঁড়াতে দেননি জেমস অ্যান্ডারসন। লংকান টপ অর্ডারকে একাই গুঁড়িয়ে দেওয়া এই ইংলিশ গতি তারকা ২৯ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংসে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা দাঁড়ালো ১০। লংকানদের বিপক্ষে এক টেস্টে এটাই কোন ইংলিশ পেসারের সেরা বোলিং ফিগার। এরআগে ২০১৪ সালে হেডিংলিতে দুই ইনিংসে ১৭৬ রান দিয়ে ৯ উইকেট পেয়েছিলেন লিয়াম প্ল্যাঙ্কেট।

শ্রীলংকার হয়ে যা একটু রান করেছেন কুশল মেন্ডিস। ৬৮ বলে আট চারের সাহায্যে তার ব্যাট থেকে এসেছে ৫৩ রান। এছাড়া লাহিরু থিরিমান্নে ১৬ ও কুশল সিলভা ১৪ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। অ্যান্ডারসনের টেস্টে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন স্টিভেন ফিন। মঈন আলী ২ ও স্টুয়ার্ট ব্রড ৫৭ রানের বিনিময়ে পেয়েছেন ১টি করে উইকেট।

প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। যেখানে জনি বেয়ারস্টো ১৪০ ও অ্যালেক্স হেলস ৮৬ রানের ইনিংস খেলেন। ৩টি করে উইকেট নিয়েছিলেন দুসান শানাকা ও দুশমন্ত চামারা। দুই ইনিংসে ১০ উইকেট নেওয়ার পরও ম্যাচসেরা জেমস অ্যান্ডাসন নন, জনি বেয়ারস্টো। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে উদ্ধার করে ১৪০ রানের দারুন এক ইনিংস খেলেছিলেন তিনি। তার পুরস্কারই পেয়েছেন বেয়ারস্টো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা