,

পোস্টারে সজল-মাহির রোমান্স

Mahiবিনোদন প্রতিবেদক : অভিনেতা সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ঢাকাই ছবির শীর্ষ নায়িকা মাহিয়া মাহি এটি পুরনো খবর। নতুন খবর হলো এই দুই তারকার ছবি ‘হারজিৎ’র প্রথম লুকের পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে বেশ জমজমাট দেখা গেছে মাহি-সজলের রোমান্স।

বদিউল আলম খোকনের পরিচালনায় এই ছবিটির মহরত হয়ে গেছে সম্প্রতি। বর্তমানে চলছে গান রেকর্ডিং। খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।

নতুন এই পোস্টার নিয়ে মুখ খুলেছেন সজল। তিনি জাগো নিউজকে বলেন, ‘ছবিতে চুক্তিবদ্ধ হবার পরপরই আমরা একটা ফটোশুটে অংশ নিয়েছিলোম। এটা ছিলো আসলে একটি নীরিক্ষামূলক কাজ। মাহি ও আমাকে একসঙ্গে কেমন দেখায় সেটিই দেখতে চেয়েছিলাম সবাই। ছবিগুলো পোস্টার আকারে গতকাল ফেসবুকে প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। এই প্রশংসা ভালোভাবে ছবিটিতে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।’

গুণী নির্মাতা বদিউল আলম খোকন জানালেন, ছবিটি প্রেম ও সংঘাতের গল্পে সাজানো। এ ছবিতে নাচ, গান, ফাইট- সবই থাকছে। এতে সজল-মাহির সঙ্গে আরো অভিনয় করবেন মিশা সওদাগর, অরুণা বিশ্বাস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা