,

সেই মেয়েকে নিয়ে আফ্রিদির আবেগী স্ট্যাটাস

photo-1463844311স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপের পরবর্তী সময়ের কথা। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আফ্রিদির ক্যারিয়ারে তখন দুঃসময়। এ সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একমাত্র মেয়ের পাশে আফ্রিদির একটি ছবি ছড়িয়ে পড়ে। তা দেখে আফ্রিদির ভক্তরা প্রার্থনাও করেন। দ্রুত আরোগ্য কামনা করেন আফ্রিদির মেয়ে আসমারার।

এরপরের কয়েকদিনে খবর ছড়ায়, ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে আফ্রিদির একমাত্র মেয়ে আসমারা। পরে অবশ্য জানা যায়, পুরো ব্যাপারটাই আসলে একটা গুজব। আফ্রিদির মেয়ে সুস্থই আছে। তবে মারা গেছে পাকিস্তানি পেসার জুনায়েদ খানের প্রথম সন্তান।

এরপর আজ শনিবার ভারতের সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, সব গুজবকে মিথ্যা প্রমাণ করে বেঁচে যাওয়া আফ্রিদির ছোট্ট মেয়েটির চার বছর হলো। আর মেয়ের জন্মদিনে তার সঙ্গে ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন বাবা আফ্রিদি।

চতুর্থ জন্মদিনে নিজের মেয়ের সঙ্গে থাকা একটি ছবি দিয়ে টুইট করেছেন আফ্রিদি। ছবিতে দেখা যায়, গোলাপি জামা পরা ছোট্ট আসমারা বাবার গালে চুমু খাচ্ছে।

আর মেয়ের জন্মদিনে টুইটারে আবেগী শুভেচ্ছা জানিয়ে আফ্রিদি লেখেন, ‘আমার ছোট্ট রাজকন্যার আজ চতুর্থ জন্মদিন। বাবা এমন সুন্দর একটা পুতুল পেয়ে ভাগ্যবান। খুব ভালোবাসে বাবা তাকে।’

জিনিউজ জানিয়েছে, প্রথমে মেয়ের সঙ্গে আফ্রিদির একটি ছবি টুইটারে পোস্ট করেন আফ্রিদির স্ত্রী নাদিয়া। তারপরই সেই ছবি টুইটারে শেয়ার করেন আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে