সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন পেঁয়াজের যত স্বাস্থ্য উপকারিতা

20215-boroস্বাস্থ্য ডেস্ক : আমাদের দেশে রান্নায় পেঁয়াজ ব্যবহার হয় অহরহ। কিন্তু এটি সরাসরি তরকারি হিসেবেও ব্যবহার হতে পারে এবং তা হতে পারে শরীরের জন্য খুবই পুষ্টিকর। একই সাথে এটি কমাতে পারে আপনার শরীরের বাড়তি ওজনও। সুস্থ থাকতে প্রয়োজন সুষম খাবার। কিন্তু শরীরের সুস্থতার জন্য যেসব খাবার খাওয়া প্রয়োজন, সে বিষয়ে অনেকেই হয়তো সচেতন নন। পেঁয়াজ প্রাচীন ও বহুগুণে সমৃদ্ধ একটি মসলা। প্রাচীনকাল থেকেই ঠাণ্ডাজনিত অসুবিধায় পেঁয়াজ ব্যবহূত হয়ে আসছে। হারবাল ওষুধ প্রস্তুতকারীরা পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে সিরাপ তৈরি করে। এটা কফের ওষুধ হিসেবে ভালো কাজ করে। দেহের অস্বস্তিকর অবস্থা, ঝিমানো ভাব, স্নায়ুবিক দুর্বলতা ও বদ হজমে পেঁয়াজ খুবই উপকারী। চলুন তবে আজকে জেনে নেয়া যাক পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।

*** পেঁয়াজে অবস্থিত ফাইটোকেমিক্যাল (ভিটামিন, প্রোটিন, মিনারেল) আমাদের দেহে ভিটামিন সি এর যোগান দিয়ে থাকে ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

*** পেঁয়াজে বিদ্যমান ক্রোমিয়াম আমাদের দেহে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।

*** শত শত বছর ধরেই পেঁয়াজ আমাদের বুকের জ্বালাপোড়া ও যেকোনো ধরণের ইনফেশন সারিয়ে তুলতে সাহায্য করে।

*** অনেকেই খবারের সাথে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। কাঁচা পেঁয়াজ আমাদের দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ও আমাদের হৃদপিণ্ড সুস্থ রাখে।

*** পেঁয়াজের কিউরেকটিন আমাদের দেহে ক্যান্সার কোষ গঠন প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

*** যদি মৌমাছি দেহের কোনো স্থানে কামড় দিয়ে থাকে তাহলে, সেই স্থানে পেঁয়াজের রস লাগিয়ে দিন দেখবেন জ্বালাপোড়া কমে যাবে।

*** পেঁয়াজে আছে এমন উপাদান যার জন্য দেহে গ্যাস্ট্রিক আলসার হওয়ার ঝুঁকি কম থাকে।

*** পেঁয়াজের সবুজ পাতা (পেঁয়াজ পাতা) গুলোতে আছে প্রচুর পরিমানে ভিটামিন-এ। যা আমাদের চোখের জন্য বেশ উপকারী।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট