,

প্রবল বর্ষণে আসাম, মিজোরাম ও ত্রিপুরা যোগাযোগ বিচ্ছিন্ন

china-sm-la20160521155001বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে প্রবল বর্ষণে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারতের তিনটি রাজ্য আসাম, মিজোরাম ও ত্রিপুরা। ভারতের পশ্চিবঙ্গের আলীপুর আবহাওয়া দপ্তরের প্রধান কর্মকর্তা জি সি দেবনাথ আজ শনিবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

জি সি দেবনাথ জানান, ঝড়ের মূল অংশটি মূলত বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে। শনিবার রাতেই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে বাংলাদেশে আঘাত হানলেও নিম্নচাপে প্রবল বৃষ্টিতে নাজেহাল ভারতের বিভিন্ন রাজ্যের জনজীবন। প্রবল বৃষ্টিতে এরই মধ্যে আসাম, মিজোরাম এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল ডুবে গেছে। এতে বিভিন্ন জায়গায় রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গোটা দেশ থেকে এই তিনটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশসহ কয়েকটি রাজ্যেও রোয়ানুর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ওই কর্মকর্তা।

এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আগরতলায় ৪৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজ্যের আবহাওয়াবিদ দিলীপ সাহা বলেন, রোয়ানুর দাপট বাড়লে রাজ্যে আরো ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এদিকে ত্রিপুরা দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তা শরৎ দাস জানিয়েছেন, ঝড় ও প্রবল বর্ষণের সতর্কতা দুদিন আগেই জারি করা হয়েছে। রোয়ানুর প্রভাবে ত্রিপুরায় ৩৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে চট্টগ্রামসংলগ্ন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে আজ শনিবার রাতে ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তাই সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে