,

‘শেখ হাসিনা ফিরে না আসলে বাংলাদেশ অন্ধকারে নিপতিত হতো’

 
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ১৯৮১ সালে শেখ হাসিনা যদি দেশে ফিরে না আসতেন, তাহলে বাংলাদেশ অন্ধকারে নিপতিত হতো। তার নেতৃত্বে বাংলাদেশ সকল দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। বিদেশ সফরে থেকেও বর্তমানে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ‘রোয়ানু’ মোকাবেলা সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়েছেন। ফলে ক্ষয়ক্ষতি সফলভাবে এড়ানো গেছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বে দুর্যোগ মোকাবেলার রোল মডেল।

150709150435_bangla_syed_ashraf_640x360_bbc_nocredit

তিনি শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সৈয়দ আশরাফুল ইসলাম আরও বলেন, আমাদের দেশে দুর্যোগ বার বার আসে। কিন্তু বিষয় হলো, খালেদা জিয়া কিভাবে দুর্যোগ মোকাবেলা করেন আর শেখ হাসিনা কিভাবে দুর্যোগ মোকাবেলা করেন। শেখ হাসিনা বিদেশে থেকেও সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং দিক-নির্দেশনা দেন।

 

তিনি বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন ঘূর্ণিঝড়ে এক লাখ ৩৮ হাজার মানুষ মৃত্যুবরণ করেছিলেন। কোনো প্রস্তুতি না থাকায় ওই দুর্যোগ মোকাবেলায় খালেদা জিয়ার সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়। ১৯৯৮ সালে শেখ হাসিনার সরকারের সময় সারা দেশে ভয়াবহ বন্যা হয়। তৎকালীন বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেছিলেন, বন্যায় ৩০ লাখ মানুষ মারা যাবেন। কিন্তু একজনও মারা যাননি। শেখ হাসিনা সফলভাবে দুর্যোগ মোকাবেলা করেছিলেন।

 

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা