,

রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানায় রোববারের পূর্বনির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।শনিবার শিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

index 4_128530

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আটটি শিক্ষা বোর্ড, কারিগরী শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার আগামীকাল ২২ মে রোববারের অনুষ্ঠেয় সব পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২২ মে অনুষ্ঠেয় এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা হবে ২৭ মে শুক্রবার। সকালের পরীক্ষা ৯টা থেকে এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২ মে অনুষ্ঠেয় পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার বেলা ২টা থেকে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তবে বোর্ড সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা