,

এক রানের হারের স্মৃতি ভুলতে পারেন না সাকিব

shakib-al-hasan-1457187793-800স্পোর্টস ডেস্ক : তিন বলে দরকার দুই রান। সেখানে তিন বলে নেই তিন উইকেট। দুটি ক্যাচ, একটি রান আউট। শেষ বলে ব্যাট ছোঁয়াতেই পারলেন না শুভাগত। তাও দিলেন মরণপণ দৌড়। মুস্তাফিজও তাই। ঠাণ্ডা মাথার ধোনি দূর থেকে স্ট্যাম্প ভাঙতে পারতেন, কিন্তু তা না করে দৌড়ে এসে নিশ্চিত হয়েই গুড়িয়ে দিলেন স্ট্যাম্প। ভারত জিতল এক রানে। জয়ের খুব কাছে গিয়েও এমনভাবেই গত টি২০ বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ। যে স্মৃতি বরাবরই কাঁদায় সবাইকে। মাঝে মধ্যেই সেই স্মৃতি ফিরে আসে তা ভয়াল রূপে।

গত মার্চের ঘটনা। কিন্তু এমন স্মৃতি অনেকদিনই বয়ে বেড়াতে হবে বাংলাদেশকে। পুরোনো স্মৃতি নিয়ে যেমন নতুন করে কথা বললেন সাকিব আল হাসান। তার মতে, এখনও সেই হারের স্মৃতি মর্মাহত করে তাকে। এমন হার আসলে ভোলা সম্ভব নয়। তবে ভোলা সম্ভব, তার জন্য ভারতের বিরুদ্ধে আরও একবার জিততে হবে বাংলাদেশকে।

সম্প্রতি এক সাক্ষাতকারে সাকিব আল হাসান বলেছেন, ‘সেই স্মৃতি এখনও আঘাত করে আমাকে। আমি মনে করি না, আমরা, দল হিসাবে কিংবা জাতি হিসাবে সেই ম্যাচের স্মৃতি ভুলে যেতে পারব। তবে হবে, আগামী দিনে ভারতের সঙ্গে ভালো খেলে যদি জিততে পারি, তাহলে ভুলতে পারব সেই ম্যাচের চিত্র। কিন্তু ততদিন পর্যন্ত, সেই ভয়াল স্মৃতি বারবার ফিরে আসবেই।’

সেই ম্যাচের কথা বলতে গিয়ে সাকিব বলেন, ‘এটা ব্যাখ্যা করা বেশ কঠিন, সেদিন কী হয়েছিল। রান তাড়া করা অবশ্যই কঠিন একটি কাজ। যেখানে টেনশন বেশ কাজ করে। কিন্তু প্রতিপক্ষ রান তাড়া করায় পটু। তারা প্লান কাজে লাগায়। কিন্তু ঐদিন আমরা স্কোরবোর্ডে মনোযোগ রাখতে পারিনি। এটাই বাড়তি চাপ হয়ে দেখা দিয়েছিল।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে