,

ছেলের জন্মদিনে ঘনিষ্ঠ হলেন হৃতিক-সুজান

Hritikবিনোদন ডেস্ক : বিচ্ছেদের পরেও হৃতিক এবং সুজান খানের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। কখনওই একে অপরের দিকে কাদা ছোড়েননি। বরং বিচ্ছেদ নিয়ে সংবাদমাধ্যমে নানা খবর ছড়ানোর পরে দুজনে মিলে তার প্রতিবাদ করেন। সেই সময়েও একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা দেখিয়েছেন।

কয়েকদিন আগে ছোটছেলের জন্মদিনে একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। তবে সেই সাক্ষাৎ ছিল ব্যতিক্রমী। কেননা, বিবাহবিচ্ছেদের পরে হৃতিক এবং সুজানের দেখা হলেও, ছেলের জন্মদিনে দুজনকে যেভাবে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে, তেমনটা আগে নজরে আসেনি। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত।

কঙ্গনা-বিতর্কে হৃতিকের পাশে দাঁড়িয়েছিলেন সুজান। শোনা যায়, সেই সময়ে নাকি হৃতিককে নানাভাবে সাহায্যও করেছেন। এর পরে সম্প্রতি ফের অনু দেওয়ানের বাড়িতে একটি পার্টিতে দেখা হয় দুজনের। সেখানে এই পুনর্মিলনের গুজব আরো জোরালো হয়েছে। কেননা, সেখানে দুজনকে আরো ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গিয়েছে। পার্টিতে দুজনে প্রায় পুরো সময়টাই সকলের থেকে আলাদা ছিলেন।

সংবাদমাধ্যম ছবি তুলতে গেলে বাধা দেন ক্রিকেটার জাহির খান! তিনি সংবাদমাধ্যমকে অনুরোধ করেন, ‘‘দয়া করে আপনারা ওদের একটু আলাদা সময় দিন। এটা ওদের ব্যক্তিগত সময়। এই সময়ে প্লিজ ওদের ছবি তুলবেন না।” সংবাদমাধ্যমও হাসিমুখে সেই অনুরোধ মেনে নেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা