,

নরসিংদীতে টেক্সটাইলে আগুন, বিদেশিসহ নিহত ৩

photo-1463818294নিউজ ডেস্ক : নরসিংদীর শীলমান্দিতে পাকিজা গ্রুপের মম টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক পাকিস্তানি নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ শনিবার সকাল ৭টার দিকে টেক্সটাইলের কেমিকেলের গুদাম থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরে তা কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নরসিংদী, মাধবদী ও পলাশ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত ব্যক্তিরা হলেন—পাকিস্তানি নাগরিক আশিক আলী (৪০), কারখানার শ্রমিক রমজান মিয়া (৪০) ও বাবুর্চি সেলিম মিয়া (৩৫)।

কারখানা সূত্রে জানা যায়, কারখানার প্রশাসনিক ভবনের নিচতলায় কেমিকেলের গোডাউনে সকাল ৭টায় বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়।

কিছুক্ষণের মধ্যে আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। এতে ভবনের উপর থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জেলা হাসপাতালে একজনকে ও সদর হাসপাতালের চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মঞ্জুর মোর্শেদ আগুনে হতাহতের খবর নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা