,

রোয়ানুর প্রভাবে জলমগ্ন রাজধানীও

4নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক, গলিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরাবাসী।

রোয়ানুর প্রভাবে শুক্রবার (২০ মে) মধ্যরাত থেকেই দেশের অনান্য স্থানের মত নগরজুড়ে গুঁড়িগুড়িঁ বৃষ্টি শুরু হয়। বিরামহীন এ বৃষ্টির মাত্রা শনিবার ভোরের দিকে আরও বেড়ে যায়।

এদিকে জলাবদ্ধতা নিরসনে সকাল থেকে ডিএনসিসির ৫ অঞ্চলে একটি করে বিশেষজ্ঞ টিম মাঠ পর্যায়ে কাজ করছে। এ তথ্য বাংলামেইলকে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

সরেজমিনে দেখা গেছে, ভারী বর্ষণে রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, রামপুরা, মিরপুর, ফকিরাপুল, রাজারবাগ, আরামবাগ, পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড, জয়নাগ রোড, মগবাজার, শান্তিনগর, বাসাবো, যাত্রাবাড়ি, গেন্ডারিয়া, সুত্রাপুর, ধানমণ্ডি, রয়েরবাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে পানি থৈ থৈ করছে। এসব এলাকার অধিকাংশ সড়ক পানিতে ডুবে আছে। নিষ্কাশনের সব লাইন আগে থেকেই ময়লা আর আবর্জনায় ভরে থাকায় বৃষ্টিতে জমা পানি দ্রুত নামতে পারছে না।

জলবদ্ধতায় নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। অনেকেই সকালে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েন। পানি জমে যাওয়ায় বাস, ট্রাক, রিকশা, ট্যাক্সিসহ গণপরিবহনের সংখ্যা ছিল কম। আবার অনেক রাস্তায় খানা খন্দকে রিকশা ভ্যান পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। এলাকার অনেক অলিগলির ড্রেন উপচে পড়ে রাস্তাঘাট, ঘর-বাড়িতে ময়লা পানিতে একাকার। ম্যানহোলের মুখ খোলা থাকায় গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন অনেকে। ফলে রাস্তায় জন-সাধারণের ভোগান্তি চোখে পড়ার মতো। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় হাঁকেন রিকশা ও যানবাহন চালকরা।

নগরীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় খানাখন্দে ভরে সড়ক সমতল দেখাচ্ছিল। ফলে গর্তে পড়ে যানবাহন ও পথচলা মানুষকে বিড়ম্বনার শিকার হতে হয়। জলমগ্ন সড়ক দিয়েই ঝুঁকিতে চলছে যানবাহন। অনেকেই আবার যানবাহন না পেয়ে হাটু পানি ডিঙ্গিয়ে বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটেই ছুটেছেন গন্তব্যে।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বাংলামেইলকে বলেন, সকাল থেকে আমাদের প্রতিটি জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রকৌশলীসহ পরিচ্ছন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। একাধিক টিম নগরের জলাবদ্ধ সম্পন্ন স্থানে রয়েছে। আশা করি খুব দ্রুত বৃষ্টির পানি নেমে যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা