,

চট্টগ্রামে বিমান ওঠানামা বন্ধ

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। ছবি : সংগৃহীত
প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দেশের উপকূল ও দক্ষিণাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

blog-0366959001366204611

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, দুযোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ সকালে বিমান ওঠানামা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এখান থেকে ছাড়ার সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের সব কর্মকর্তা এবং অন্য বিমানবন্দরকে এ তথ্য জানানো হয়েছে।

 

বিমানবন্দরের স্টেশন কর্মকর্তা মোহম্মদউল্লাহ বলেন, সর্বশেষ দুবাইগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটের বিমান উড়েছে। এর পর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে বাংলাদেশের বিমানের একটি ঢাকাগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তিনি আরো জানান, গত শনিবার বিমানের দরজা খুলে যাওয়া বিমানটি মেরামত করা হয়েছে এবং এটি গতকাল বিমানবন্দর ছেড়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে প্রতিকূল আবহাওয়ার কারণে আজ সকাল থেকেই চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা