,

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : বুলগেরিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশের এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি শনিবার সকাল সাড়ে ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে স্থানীয় সময় রাত ৮টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সোফিয়া ত্যাগ করেন। সোফিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং বুলগেরিয়ার প্রটোকল চিফ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বুলগেরিয়ার ন্যাশনাল গার্ড ইউনিট বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

1463729530923

সোফিয়া সফরকালে শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরাম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য প্রদান করেন। সফরকালে শেখ হাসিনা বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় মিলিত হন। তিনি বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোজেন প্লেভনিলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

আনুষ্ঠানিক আলোচনার পর ঢাকা ও সোফিয়ার অর্থনৈতিক, বাণিজ্য ও কূটনৈতিক খাতে একটি চুক্তি এবং তিনটি এমওইউ স্বাক্ষর করা হয়।
শেখ হাসিনা বুলগেরীয় জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করেন। সোফিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে দেখা করেন।

বুলগেরিয়া চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শেখ হাসিনা বুলগেরিয়ার উদ্দেশে ১৫ মে ঢাকা ত্যাগ করেন। বুলগেরিয়া যাওয়ার পথে প্রধানমন্ত্রী লন্ডনে দু’দিন যাত্রাবিরতি করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা