,

ইরানে কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বাংলাদেশি অন্ধ হাফেজ তানভীর

নিউজ ডেস্ক : ইরানে ৩৩তম তেহরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ‘অন্ধ হাফেজ’ ক্যাটাগরিতে বাংলাদেশের অন্ধ হাফেজ তানভীর হোসাইন ৪র্থ স্থান লাভ করেছেন। ‘এক গ্রন্থ, এক উম্মাহ’ শিরোনামের এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অন্ধ হাফেজদের আলাদা একটি গ্রুপ রাখা হয়। মঙ্গলবার (১৭ মে) রাতে শেষ হয়েছে এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৭৫টি দেশের ১৩০ জন ক্বারি ও হাফেজ প্রতিনিধি অংশ নেন। ইরানের আওকাফ ও জনকল্যাণ মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করে।

1111 (1)

জন্মান্ধ তানভীর ২০১২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৭৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। তার বয়স ২০ বছর।অন্ধ হাফেজদের এ প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি আবদুল গাফুর জুহারচি প্রথম হয়েছেন। আর তুরস্কের প্রতিনিধি আহমাদ সারিকায়া ও তিউনিশিয়ার প্রতিনিধি পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

 

প্রতিযোগিতার কোরআন তেলাওয়াত গ্রুপে শীর্ষ স্থান অর্জন করেছেন ইরানের হামিদ ওয়ালিজাদে। এরপর পর্যায়ক্রমে আফগানিস্তানের মোহাম্মদ জাভেদ আকবর, ইন্দোনেশিয়ার বাহার উদ্দিন সাঈদ, জার্মানের সাইয়্যেদ আব্বাস আলী ও হল্যান্ডের মোস্তফা আলী সেরা পাঁচে জায়গা করে নেন।আর হেফজ বিভাগের সেরা পাঁচজন হলেন যথাক্রমে ইরানের মুজতবা ফার্দফানি, মিসরের আবুদল আজিজ আহমদ, অস্ট্রেলিয়ার মোহাম্মদ আলী আবদুল্লাহ, আইভরিকোস্টের খালিদ সাঙ্গারি ও নাইজারের মোহাম্মদ তাহা হাসান।

 

 

উল্লেখ্য যে, ১১ মে শুরু হওয়া প্রতিযোগিতাটি শেষ হয় ১৭ মে। প্রতিযোগিতায় তিন বাংলাদেশি অংশ নেন। তারা হলেন- হেফজ বিভাগে মো. শরীফ আল আমিন, অন্ধ হাফেজ গ্রুপে জন্মান্ধ হাফেজ তানভীর হোসাইন ও ক্বেরাত বিভাগে মো. হাবিবুর রহমান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা