,

ভোলায় ৪ উপজেলা প্লাবিত ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে

 

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভোলার ৪ উপজেলার নদীর আশ-পাশের নিচু এলাকার ৮টি গ্রাম প্লাবিত হয়েছে।চরফ্যাশন উপজেলার কুকরী-মুকরী, মনপুরা উপজেলার হাজীরহাট, ঢালচর, কলাকলীর চর এবং তজুমদ্দিন ও দৌলতখান উপজেলার নদীর তীরের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

images 2_128418

অতিজোয়ারের কারণে সেখানকার অধিকাংশ এলাকা ২/৩ ফুট পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে প্রায় অর্ধলাখ মানুষ। শুক্রবার রাত ১০টার পর থেকে এসব এলাকা পানিতে প্লাবিত হয়েছে।

 

চর কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান মো. হাসেম মহাজন জানান, রোয়ানু’র প্রভাবে অতি জোয়ারের পানিতে কুকরী-মুকরী ইউনিয়নের চর পাতিলার এলাকার প্লাবিত হয়েছে। এছাড়াও অনেকে আতংকিত, সেখানে একটি সাইক্লোন সেল্টার আশ্রয় নিয়েছে।

ঢালচর ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, ঘুর্ণিঝড় রোয়ানু’র কারনে পুরো এলাকার মানুষ আতংকিত। জোয়ারে পানিতে ৯টি ওয়ার্ডেও বেশীরভাগ এলাকা তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারও মানুষ।

মনপুরা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কলাতলীর চর এলাকার বাসিন্দা মো. ইব্রাহীম ও আলমগীর জানান, কলাতলীর চর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে, এতে বেশ কয়েকটি ঘর বিধ্বস্ত হয়েছে।

এদিকে, রোয়ার প্রভাবে জোয়ারের পানি তীব্র স্রোতের কারণে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে মেঘনার ভাঙন বেড়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা