,

আঙুলের নখ কামড়ানোর ক্ষতি ভয়াবহ

Helthনিউজ ডেস্ক : এই বদ অভ্যাসটা অনেকেরই আছে। কাজ ছাড়া বসে থাকলে এমনিতে আঙুল মুখে নিয়ে কামড়াতে থাকে। এটা দেখে অনেকেই তা ছাড়তে বলে। কিন্তু তবুও এই বদঅভ্যাসটা কেউ কেউ ছাড়তে পারেন না। কিন্তু এই বদঅভ্যাসটির যে ভয়াবহ ক্ষতি তা জানলে নিশ্চিতভাবে ছাড়তে হবে।

প্রথমবারের মতো এক বিদেশি পত্রিকা জানালো এই বদঅভ্যাসটার পোশাকি নাম ডার্মাটোফেজিয়া। কী এই ডার্মাটোফেজিয়া? বিদেশই ওই পত্রিকার বক্তব্য অনুযায়ী, সাধারণত উদ্বেগ থেকে এই দাঁত দিয়ে নখ কাটা বা আঙুলের চার পাশের চামড়া কাটার বদঅভ্যাস তৈরি হয়। খুব ছোট বয়স থেকেই। সেটাকেই চিকিৎসার পরিভাষায় বলা হচ্ছে ডার্মাটোফেজিয়া। তা, দীর্ঘদিন যদি এই অভ্যেস বজায় থাকে, তাহলে কী হয়?

সেখানেই আসল সমস্যা! কী হয়, জানলে আঁতকে উঠবেন। চিকিৎসকরা বলছেন, দীর্ঘ দিন ধরে এভাবে নখ এবং চার পাশের চামড়া কাটতে কাটতে এক সময়ে নেল বেড নষ্ট হয়ে যায়। মানে, নখের নিচে যে নরম চামড়ার আস্তরণ থাকে, তা আর তৈরি হয় না। নখ তখন বসে যেতে থাকে ত্বকের গভীরে। ব্যাপারটা কতটা ব্যথাদায়ক, বুঝতে পারছেন আশা করি!

এখানেই শেষ নয়। অনেক সময় দেখা যায়, অনেকে কামড়ে আঙুলের মাথার কাছটা বেশ ক্ষতবিক্ষত করে ফেলেছেন। এ সব ক্ষেত্রে জীবাণু সংক্রমণের একটা আশঙ্কা থেকে যায়। পাশাপাশি, মুখের লালা থেকেও হতে পারে ব্যাকটেরিয়া সংক্রমণ।
সে রকম হলে? আঙুল কেটে বাদ দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই, উদ্বেগকে প্রশমিত করতে শেখাই বরং ভালো হবে! খামোখা অঙ্গহানি কে বা চান!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা