,

কোটি টাকায়ও কেনা গেল না জেরিনকে

zarine-khan-home-1বিনোদন ডেস্ক : নিজের ফিটনেস নিয়ে সব সময় সরাসরি কথা বলে আসছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। সম্প্রতি ওজন কমানোর একটি ওষুধের বিজ্ঞাপনের মডেল হওয়ার অফার ফিরিয়ে দিয়েছেন তিনি।

মিড ডে সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি ওজন কমানোর ওষুধের বিজ্ঞাপনে প্রস্তাব দেওয়া হয় জেরিনকে। তার সম্মানী ধরা হয় ১ কোটি রুপি। কোটি টাকার অফার ফিরিয়ে দিয়ে জেরিন বলেছেন, ‘ওজনের বাড়া-কমা শারীরিক পরিশ্রম ও খাদ্যাভ্যাসের সঙ্গে যুক্ত। ওষুধ খেয়ে ওজন কমানো সঠিক উপায় নয়। কোনো ভুল বার্তার বিজ্ঞাপন কাজ করার ইচ্ছে নেই আমার।’

ওজন কমানোর জন্য ১০০ দিনের একটি পরিকল্পনা হাতে নিয়েছেন জেরিন। বর্তমানে শহীদ কাপুরের প্রশিক্ষক আব্বাস আলীর অধীনে নিয়মিত ব্যায়াম করছেন। ২০১০ সালে ‘বীর’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিষেক হয় জেরিন খানের।

জেরিনকে সর্বশেষ দেখা যায় ইরোটিক থ্রিলার ‘হেট স্টোরি থ্রি’তে। সামনে দেখা যাবে রাম গোপাল ভার্মার ‘বীরাপ্পন’ সিনেমার আইটেম গান ও সাই কবিরের ‘ডিভাইন লাভার্স’ চলচ্চিত্রে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা