,

৯১ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা

243289স্পোর্টস ডেস্ক : ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় হয় না। শ্রীলংকার ব্যাটিং অন্তত তাই বলছে। দ্বিতীয় দিনেই মহাব্যাটিং বিপর্যয়ে পড়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল। তাদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৯১ রানে। ফলোঅনে পড়া শ্রীলংকা আলোকস্বল্পতায় খেলতে পেরেছে মাত্র ২ বল। রান উঠেছে ১। সবমিলে এখনও লংকানরা পিছিয়ে রয়েছে ২০৬ রানে।

এদিন লংকান ইনিংসে ধস নামিয়েছেন সেই জেমস অ্যান্ডারসন যিনি দুই বছর আগে এই হেডিংলিতে ম্যাচের শেষ বলের আগের বলে আউট হয়ে গিয়েছিলেন। শ্রীলংকা দুই টেস্টের সিরিজ জিতেছিল ১-০ ব্যবধানে।

অ্যান্ডারসন সেদিন এতটাই মুষড়ে পড়েছিলেন মাইক্রোফোনের সামনে ঠিকঠাক কথাও বলতে পারেননি। এবার সুযোগ পেয়ে তিনি তোপ দাগলেন লংকান ইনিংসে। সঙ্গে যোগ দিলেন স্টুয়ার্ট ব্রডও। যিনি হেডিংলি টেস্ট শুরুর আগেই দুই বছর আগের সিরিজ হারের প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন।

৩৬.৪ ওভারে শ্রীলংকার ৯১ রানে গুটিয়ে ফলোঅনে পড়ায় মনে হচ্ছে ব্রডের কথাই সত্যি হতে চলেছে। মাত্র ১৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ব্রড ২১ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। দুজনে মিলে পকেটে পুরেছেন ৯ উইকেট।

লংকানদের পক্ষে বলার মতো রান করেছেন কেবল ম্যাথিউজ (৩৪)। এছাড়া লাহিরু থিরিমান্নে ২২, দিনেশ চন্ডিমাল ১৫, কুশল সিলভা ১১ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

ফলোঅনে পড়ে আবার ব্যাটিং শুরু করেছে শ্রীলংকা। ২ বলে স্কোরবোর্ডে উঠেছে ১ রান। দুই ওপেনার দিমুথ করুনারতেœ ও কুশল সিলভা রানের খাতাই খুলতে পারেননি।

এরআগে জনি বেয়ারস্টোর ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির কল্যাণে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করে ২৯৮ রান। ১৪০ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো। ১৮৩ বলে খেলা তার এই ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছয়। ১৪ রানের জন্য ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি মিস করেছেন হেলস। তিনি ৮৬ রান করেছেন ২০৬ বলে, ১২ চারের সাহায্যে।

আগের দিন ৩ উইকেট পাওয়া দুসান শানাকা এদিন আর একটি উইকেটও পাননি। দুশমন্ত চামারা ৬৪ রানে ৩টি এবং রঙ্গনা হেরাথ ২৫ রানে নিয়েছেন ২টি উইকেট।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা