,

অস্ত্রসহ গ্রেপ্তার সাংসদপুত্রের বিরুদ্ধে যানবাহন আইনে মামলা!

photo-1463755818নিউজ ডেস্ক : অবশেষে গ্রেপ্তার হওয়া সাংসদপুত্র সাফায়াত সরোয়ার রুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শ্যামনগর থানায় যানবাহন আইনে এ মামলাটি করা হয়।

কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, তাঁর বিরুদ্ধে যানবাহন আইনে একটি মামলা হয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তাঁর নিকট আত্মীয় হওয়ায় তিন তরুণীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ সকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘তার বিরুদ্ধে অন্যের লাইসেন্সকৃত পিস্তলের বেআইনি ব্যবহার, বেপরোয়া গাড়ি চালনা, অসামাজিক কার্যকলাপ এবং জাতীয় সংসদ সদস্যের স্টিকারযুক্ত গাড়ি ব্যবহারের নানা অভিযোগে কমপক্ষে ছয়টি ধারায় মামলার প্রস্তুতি চলছে। এ মামলার সম্ভাব্য নম্বর ৩৩। এর বাদী হবেন এএসআই লিটন মিয়া।’

তবে মামলার প্রস্তুতি চলছে জানানোর পর ওসি এনামুল হক আর সাংবাদিকদের ফোন ধরেননি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, গতকাল রাতে শ্যামনগরের ওই রিসোর্টের একটি কক্ষে ওঠেন রুমন। এ সময় তাঁর সঙ্গে তিন তরুণী ছিলেন। একপর্যায়ে পুলিশে খবর গেলে রুমন ও তিন তরুণীকে অস্ত্রসহ শ্যামনগর থানায় নিয়ে আসা হয়। এ সময় তাঁর কাছে ৪৩টি গুলি পাওয়া যায়। একই সময় জাতীয় সংসদের স্টিকার লাগানো রুমনের মা সংসদ সদস্য রিফাত আমিনের জিপটিও পুলিশ হেফাজতে নেয়।

খবর পেয়ে রিফাত আমিন শ্যামনগর থানায় ছুটে যান। তিনি তাঁর ছেলেকে মুক্ত করতে ব্যর্থ হন। রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, রুমন কেবলই ফাই-ফরমাশ করছিলেন।

এ ব্যাপারে রিফাত আমিন বলেন, ‘বিষয়টি এমন কিছু নয়। আমার ছেলে ওর কয়েকজন বন্ধুবান্ধবকে নিয়ে বরসা রিসোর্ট এলাকায় গিয়েছিল। যাওয়ার সময় গাড়ি একটু জোরে চালানোয় পুলিশ রাতের সিগন্যাল দেয়। গাড়ি না থামানোয় রিসোর্টে গিয়ে গাড়িটি আটক করে। গাড়িটি সংসদ সদস্যের দেখতে পেয়ে পুলিশ বিব্রতকর অবস্থায় পড়ে। গাড়িতে থাকা অস্ত্রটি আমার নামে লাইসেন্স করা। ভুল করে অস্ত্রটি গাড়িতে থেকে যাওয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।’ তিনি জানান, মেয়ে তিনটি তাঁর আত্মীয়। পুলিশ তাঁদের ছেড়ে দিয়েছে।

জানা গেছে, রুমন দীর্ঘদিন সৌদি আরবে বসবাস করেছেন। সেখানে এক অনৈতিক ঘটনার দায়ে তাঁকে দেশে ফিরে আসতে বাধ্য করা হয়। রুমন এর আগে ঢাকায় মাদকসহ এবং সাতক্ষীরার বিউটি হোটেলে নারীসহ গ্রেপ্তার হন। সম্প্রতি এক শিক্ষককে রড দিয়ে পিটিয়ে আহত করেন তিনি। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা