,

অ্যাডভোকেট রত্না

20158-ratবিনোদন প্রতিবেদক : এটা কোনো নাটক বা চলচ্চিত্রের চরিত্র নয়। সত্যি সত্যিই সাফল্যের সঙ্গে এলএলবি পাস করেছেন চিত্রনায়িকা রত্না কবির। ঢাকা ক্যাপিটাল ল’ কলেজ থেকে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ছাত্রী হিসেবে এলএলবি পরীক্ষা দিয়েছিলেন তিনি। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন। এই কলেজের পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে রত্না মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি ৪৩৬ মার্কস পেয়ে এই সাফল্য অর্জন করেন। রত্না বলেন, ‘আমার ফলাফলে আমি ভীষণ খুশি। বলা চলে আরেকটি স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলছি। আমার নানু অসুস্থ হয়ে হাসপাতালে থাকা অবস্থায় মানসিক চাপ নিয়ে আমি পরীক্ষা দিয়েছিলাম। এতো ভালো রেজাল্ট হবে ভাবতে পারিনি। আমার চেষ্টার পাশাপাশি মা-বাবা, আর ভক্ত-দর্শকদের ভালোবাসা ও দোয়া সঙ্গে ছিলো বলেই আমি সফল হতে পেরেছি। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার ক্যাপিটাল ল’ কলেজের অধ্যক্ষ অ্যাড. হূমায়ুন কবির স্যার এবং অ্যাড. জুয়েল স্যারকে। এছাড়াও আমি বিশেষভাবে কৃতজ্ঞ মিলন ল’ কোচিংয়ের অ্যাড. মিলন স্যার ও অ্যাড. সোহেল স্যারের কাছে। তাদের গাইড লাইন আমাকে ভালো ফলাফল পেতে সাহায্য করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে মাস্টার্স করার পরও আইন বিষয়ের ওপর বিশেষ দুর্বলতা থাকায় এলএলবি কোর্সে ভর্তি হয়েছিলাম। আমি ভালো একজন অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন দেখি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা