,

তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদকসহ ৩ নেতা রিমান্ডে

 

নিজস্ব প্রতিবেদক : অপহরণ মামলায় রাজধানীর তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদকসহ তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা এই আদেশ দেন।ছাত্রলীগের ওই তিন নেতা হলেন: তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক নুরুজ্জামান উজ্জ্বল (২৭), সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ (২৪) এবং তিতুমীর কলেজের ছাত্র ও গুলশান থানা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মারুফ হাসান (২৬)।

index  15_128412

 

মামলার বিবরণ থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মো. তৌফিক মোল্লাকে মহাখালীর পর্যটন হোটেলের সামনে থেকে তুলে নিয়ে তিতুমীর কলেজ ছাত্রাবাসে আটক রাখেন আসামিরা। পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তৌফিককে বেধড়ক পেটানো হয়। খবর পেয়ে বনানী থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে।এ সময় ওই তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় তৌফিক বাদীসহ ছাত্রলীগের এই তিন নেতাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।

 

 

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মাহাবুব আলম আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিরা পিস্তল ঠেকিয়ে তৌফিক মোল্লাকে তুলে নিয়ে তিতুমীর কলেজের আঁখি ছাত্রাবাসের ৩০৮ নম্বর কক্ষে আটকে রাখে। পরে আসামির কাছে থাকা বিশ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। আসামিরা লোহার রড, লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে বাদীকে বেধড়ক পেটায়।

 

 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন খান বলেন, তৌফিক নামের এক লোককে তুলে নিয়ে মুক্তিপণ আদায় ও মারধরের অভিযোগে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম এ বিষয়ে বলেন, তিতুমীর কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ, যুগ্ম-সম্পাদক নুরুজ্জামান উজ্জ্বল এবং গুলশান থানা ছাত্রলীগের জ্যেষ্ঠ সভাপতি মারুফ হাসানকে অপহরণ মামলায় গ্রেপ্তার করেছে বনানী থানার পুলিশ।

 

 

বাদীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জের বাসিন্দা তৌফিকের কাছে এক লাখ টাকা পেত আসামি সোপেন। টাকা উদ্ধারের জন্য তিতুমীর কলেজ ছাত্রলীগের এই তিন নেতার সহায়তা নেয় মামলার এজহারনামীয় আসামি সোপেন, অপু বিশ্বাস, আশিক ও সেলিম। সোপেনের পরিকল্পনায় ছাত্রলীগের এই তিন নেতা বাদী তৌফিককে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করে।

বাদী তৌফিক বলেন, আসামিরা তাঁকে বেধড়ক পিটিয়ে জামা-কাপড় ছিঁড়ে ফেলে। পলাতক আসামি সোপেনসহ বাকিদের গ্রেপ্তার দাবি করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে