,

বোমা বিস্ফোরণে কুষ্টিয়ায় স্কুলছাত্র নিহত

 

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার সদর উপজেলায় চলন্ত মোটরসাইকেলে বোমা বিস্ফোরণে স্কুলছাত্র নায়েম ইসলাম (১৪) নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে অপর আরোহী হাফিজ ইসলাম (১৫)।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

kustia_accident1463730839
স্থানীয় সূত্রে জানা গেছে, নায়েম ও হাফিজ বটতৈল থেকে মোটরসাইকেলযোগে পোড়াদহের দিকে যাচ্ছিল। এ সময় কবুরহাট ব্যাপারী রাইচ মিলের সামনে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলে থেকে নায়েম ইসলামের বুকে বাধা অবস্থায় বোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ সময় তার সঙ্গে থাকা হাফিজ গুরুত্বর আহত হয়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাব্বুদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত নায়েমের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোথা থেকে এবং কী কারণে এ বোমা আনা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

নিহত নায়েম সদর উপজেলার কবুরহাট সর্দার পাড়ার চাম্বার সর্দারের ছেলে। আহত হাফিজ একই গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং তারা উভয় কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে