বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে তাপমাত্রা ৫১ ডিগ্রি!

 

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের রাজস্থানের পালোদি শহরে তাপমাত্রা ৫১ ডিগ্রি সিলসিয়াস ছুঁয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া বিভাগ এ তাপমাত্রা রেকর্ড করেছে। তাপমাত্রার এ পারদ গত ৫৯ বছরের ইতিহাসে সর্বোচ্চ।আবহাওয়া বিভাগ বলছে, ১৯৫৬ সালের পর এই প্রথম তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াল। ওই বছর এ রাজ্যের উত্তরের শহর আলওয়ারে সর্বোচ্চ ৫০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

2016_05_20_14_20_08_d9QcfjSSUacYCeA8uLmkeQxKSqalb3_original

 

এদিকে, গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদে একইদিন তাপমাত্রা ছিল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ। বৃহস্পতিবার এ শহরের তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১০০ বছরে সর্বোচ্চ।আহমেদাবাদ ছাড়াও রাজ্যের রাজধানী গান্ধীনগর ও বনসকাণ্ঠা জেলার দিসায় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।আবহাওয়া বিভাগের পরিচালক বিপি যাদব টাইমস অব ইন্ডিয়াকে শুক্রবার বলেছেন, রাজস্থানের পালোদি শহরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

 

তিনি জানান, ভারতের দক্ষিণের সব রাজ্যে গ্রীষ্মে তাপমাত্রা বেশি থাকে। সাধারণত মে-জুন মাসে এ মাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করে। এটা ৫০ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়া আস্বাভাবিক।আবহাওয়া বিভাগ বলেছে, সপ্তাহজুড়ে দক্ষিণের সব রাজ্যে তাপমাত্রার অস্বাভাবিক এ অবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে চলাফেরায় সতর্ক থাকতেও বলা হয়েছে ওই বার্তায়। পশ্চিমা বায়ু বাতাসে আর্দ্রতা বাড়িয়ে তাপমাত্রা কমাবে। এতে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।

 

 

উচ্চ তাপমাত্রায় ভারতজুড়ে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। তাপমাত্রা এ অস্বাভাবিক পরিস্থিতিতে আগুনের ঝুঁকি থাকায় এ অঞ্চলের বেশ কিছু এলাকায় দিনের বেলায় রান্নাবান্না নিষিদ্ধ করা হয়েছে।২০১৫ সালে তীব্র গরমে ভারতজুড়ে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অধিকাংশ মৃত্যু হয়েছে দেশের দক্ষিণের প্রদেশগুলোতে।সাধারণত তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে ওই রাজ্য কিংবা রাজ্যসমূহে ‘হিটওয়েভ’ ঘোষণা করে আবহাওয়া বিভাগ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত