বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা হত্যা মামলায় এমপি রানাসহ তিন ভাইয়ের মালামাল ক্রোক

 

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় এমপি রানা ও তার তিন ভাইয়ের বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ।শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভুঁইয়ার নেতৃত্বে এ অভিযান চলে। গত সোমবার (১৬ মে) টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়া এ আদেশ দেন।

rana_3_brother_13294_1463483685_13592_1463731967_128362_128381

 

অভিযানে এমপি আমানুর রহমানা খান রানার ছোট ভাই সাবেক পৌর মেয়র শহিদুর রহমান খান মুক্তির বাসা থেকে একটি ফ্রিজ এবং ছোট ভাই সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সানিয়াত খান বাপ্পার ঘর থেকে একটি আলমারি, একটি বাই সাইকেলসহ কিছু চেয়ার ও টেবিল ক্রোক করে।

 

 

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়ার জানান, আদালতে নিদের্শে তাদের এ অভিযান চলছে। এ অভিযানে তেমন কোন মালামাল পাওয়া যায়নি। তারা আদালতের নিদের্শনা জেনে পূর্বেই সব মালামাল সরিয়ে ফেলেছে। তবে পর্যায়ক্রমে বাকী আসামীর বাড়ির মলামালও ক্রোক কারা হবে।

 

 

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানা ও তার ৩ ভাইসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির পর তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করে আদালত। একই আসামীদের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়া হয়।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাহফীজুল রহমান জানান, ইতিপুর্বে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ হত্যার অভিযোগে টাঙ্গাইলের-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রিয় ছাত্র লীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা ও পরিবহন ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ ১০জনের বিরুদ্ধে আদালতে সম্প্রতি চার্জশীট জমা দেয়ার পর গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।

 

 

বিগত ২০১৩ সালের ১৮ জানুয়ারী রাতে শহরের কলেজ পাড়ায় নিজ বাস ভবনের সামনে থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদেও গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর নিহত ফারুর আহম্মদের স্ত্রী নাহার আহম্মেদ বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন।