,

বেলজিয়ামে ইসলাম বিদ্বেষী বিক্ষোভে মুসলিম তরুণীর অভিনব প্রতিবাদ

 
আন্তর্জাতিক ডেস্ক :বেলজিয়ামে একটি মুসলিম বিরোধী বিক্ষোভ উল্টো ফল দিয়েছে যখন ওই বিক্ষোভের সামনে দাঁড়িয়ে এক উদারচেতা ও সাহসী মুসলিম তরুণী সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।উগ্র মুসলিম বিদ্বেষী সংগঠনের লোকদের সামনে দাঁড়িয়ে জাকিয়া বেলখিরির তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং হাজার হাজার লাইক ও শেয়ার হয়েছে।

zakia1_128357

 

‘প্রকাশ্যে মুসলিম বিরোধী’ হিসেবে নিজেদের পরিচয় দেয়া ভ্লামস বেলাং দলের সদস্যরা জড়ো হয়েছিলেন একটি ইসলামি লাইফস্টাইল সংক্রান্ত একটি মেলা-অনুষ্ঠানের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে।বিক্ষোভের অন্যতম আয়োজক ফিলিপ ডেউইন্টার দাবি করেন ‘এই ইসলামি মেলাটি হলো বর্ণবাদী মেলা এবং তারা একত্রিত করণের পরিবর্তে বিচ্ছিন্নতাবোধ শিক্ষা দেয়।’

 

 

কিন্তু জাকিয়া বেলখিরি এ সময় অভিনব কাণ্ড করে বসেন।হিজাব পরিহিত ২২ বছর বয়সী এই তরুণী মেলা থেকে বেরিয়ে দেখেন বিক্ষোভ চলছে। তিনি ‘হিজাব চলবে না, মসজিদ বন্ধ কর এবং ইসলাম নিষিদ্ধ কর’ লেখা ব্যানারের সামনে গিয়ে নিজের ছবি তোলেন।বিবিসি ট্রেন্ডিংকে তিনি বলেন, ছবি তুলে তিনি ‘দেখাতে চেয়েছেন যে বিষয়টা অন্যরকমও হতে পারে। আমরা পাশাপাশি না থেকে একত্রেই বাস করতে পারি।’

 

 

তিনি বলেন, সেলফি তুলে তিনি প্রতিবাদ করতে চাননি বরং আনন্দ ও শান্তি ভাগাভাগি করতে চেয়েছেন।শনিবার বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে তৃতীয় বার্ষিক মেলায় এ ঘটনা ঘটে।বেলজিয়ামের মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ মেলা এটি। এখানে আলোচনা, ওয়ার্কশপ, হালাল খাবারের মার্কেট, ইসলামী সংগীতসহ নানা বিষয় স্থান পায়।

 

 

বেলজিয়ামের মোট জনসংখ্যার ১৫ ভাগ মুসলিম। গত মার্চে ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর ভ্লামস বেলাংয়ের মত উগ্র সংগঠনের তরফ থেকে ইসলাম বিদ্বেষী কিছু প্রচার-প্রচারণা করা হচ্ছে।জাকিয়া বলেন, এ ঘটনার পর তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলতে চেয়েছিলেন। কারণ তিনি চাননি যে মানুষ মনে করুক যে তিনি একজন প্রচারকামী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা