,

ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করিনা,আমরা সবাই বাংলাদেশী: খালেদা জিয়া

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করিনা। আমরা সবাই বাংলাদেশী।খালেদা জিয়া বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনেই এদেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী-সমূহের সম্মিলিত আকাঙ্খার স্ফুরণ ঘটে। ধর্মীয় সম্প্রীতি এবং সকল ধর্মের মর্যাদা রক্ষায় আমরা সবসময়ই সচেষ্ট থেকেছি এবং আগামীতেও সে প্রয়াস অব্যাহত থাকবে।

1459833687410

 

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপার্সন এসব কথা বলেন।তিনি বলেন, যুগে যুগে মহামানবেরা পথভ্রষ্ট মানুষকে সত্যের আলো দেখিয়েছেন, চিনিয়েছেন কল্যাণের পথ। সকল প্রতিবন্ধকতা ও প্রতিকুলতার মধ্যেও শুভ্রদীপ্ত সত্য ও ন্যায়ের পথে তিনি মানুষকে আহবান করেছেন। “হিংসা দিয়ে হিংসার ধ্বংস নয়” সে কারণেই স্মরণ নিতে হয় অ-হিংসার মহামতি বুদ্ধের এ বাণী চিরকালীন, আজও মানব জাতির জন্য সমানভাবে প্রযোজ্য।

 

অন্য এক বাণীতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ অহিংসা ও মানুষে-মানুষে গভীর ভালবাসার বাণী প্রচার করে গেছেন। তিনি তাঁর অনুসারীদের চিরন্তন মানব কল্যাণে ব্রতী এবং জীবের প্রতি প্রেম দেখাতে উদ্ধুদ্ধ করে গেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে