,

রাতের মধ্যে চট্টগামের সকল লাইটার জাহাজকে বন্দর চ্যানেল ছাড়ার নির্দেশ

 

 

নিজস্ব প্রতিবেদক : উপকুলের দিকে ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। এ কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরে থাকা সকল লাইটার জাহাজকে রাতের মধ্যে বন্দর চ্যানেল ছেড়ে নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।আজ শুক্রবার পৌনে ৪টার দিকে এ বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

image_86160_0

 

আবহাওয়া অফিস জানায়, বন্দর চ্যানেল ছেড়ে সকল লাইটার জাহাজ উপকূলের কাছাকাছি থাকতে হবে। কারণ উপকূলের কাছাকাছি থাকলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে না।এ কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৭, কক্সবাজারে ৬ এবং খুলনা ও মোংলা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।

 

 

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ১২শ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। “রোয়ানু” নামে এই ঘূর্ণিঝড়টি ধীরগতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। সাগরও উত্তাল হয়ে উঠছে, তাই মাছ ধরার ট্রলার ও নৌকাসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

 

 

গত মঙ্গলবার সাগরে সৃষ্টি হয় লঘুচাপ, বুধবার তা নিম্নচাপে পরিণত হয়। এরপর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ‘রোয়ানু’ নাম ধারণ করে।এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, বরগুনা, বাগেরহাটসহ বেশকিছু উপকূলীয় অঞ্চলে প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারিকে সকল ছুটি বাতিল করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্মস্থলে থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা