,

কুষ্টিয়ায় চিকিৎসককে কুপিয়ে হত্যা, ইবি শিক্ষক আহত

1নিউজ ডেস্ক : কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় সানাউল্লাহ নামের এক হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ সময় দুর্বৃত্তরা সানাউল্লার আপন ভাই আনিসুর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুজ্জামানকেও কুপিয়ে গুরুতর আহত করে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বটতৈল ইউনিয়নের শিশিরমাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানাউল্লাহ কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মীর বজলুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হোমিওপ্যাথি চিকিৎসক সানাউল্লাহ, তার ভাই আনিসুর ও ড.মো.সাইফুজ্জামান মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে বটতৈলের দিকে রওনা হন।

পথে বটতৈলের শিশিরমাঠ এলাকায় দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কুপাতে থাকে। ডা. সানাউল্লাহর মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।হাসপাতালে চিকিৎসাধীন ড. সাইফুজ্জামান

দুর্বৃত্তদের চাপাতির আঘাতে গুরুতর আহত হন নিহতের ভাই আনিসুর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুজ্জামান। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ড. সাইফুজ্জামানের অবস্থা আশংকাজনক।

এলাকাবাসী জানায়, দীর্ঘ ১৩ বছর সানাউল্লাহ বটতৈল ইউনিয়নের শিশিরমাঠ এলাকায় প্রতি শুক্রবার বিনামূল্যে হোমিও চিকিৎসা করে আসছেন। একই কাজে আজও তিনি বের হয়েছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘আমি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে আছি। ড. সাইফুজ্জামানকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।’

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা