,

মালয়েশিয়া থেকে কাল ফিরছেন ১৪ বাংলাদেশি

photo-1463712070নিউজ ডেস্ক : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ৭১৬ বাংলাদেশির মধ্যে ১১ দফায় দেশে ফিরেছেন ৬৬৮ জন। আগামীকাল শনিবার দেশে ফিরবেন আরো ১৪ বাংলাদেশি।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি শাহিদা সুলতানা এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

শাহিদা সুলতানা জানান, বাংলাদেশ বিমানের বিজি-১৮৭ ফ্লাইটে করে শনিবার মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে কুয়ালালামপুর ছাড়বেন ১৪ বাংলাদেশি।

শাহিদা সুলতানা আরো জানান, আগামীকাল যাঁরা ফিরবেন, তাঁরা হলেন—কক্সবাজারের মজাহার মিয়ার ছেলে নুরুল আমিন, আজহারের ছেলে আবদুল আজিজ, আলী আহমেদের ছেলে সয়েদ আলম, হারুনের ছেলে মান্নান, আবদুস সালামের ছেলে আজিজ, মোহাম্মদ শাহর ছেলে মোহাম্মদ আইয়াজ, মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোহাম্মদ শাহাদাত, চট্টগ্রামের মাবুদের ছেলে আবদুল করিম, ঝিনাইদহের নাহিদ আলী খাঁর ছেলে আলীম হোসাইন, নরসিংদীর কাদের মিয়ার ছেলে মোহাম্মদ নায়েম, আবু বকর সিদ্দিকের ছেলে আকরাম, ঝিনাইদহের হাবিবুর মোল্লার ছেলে নাজির মোল্লা, চট্টগ্রামের নাজির আহমেদের ছেলে আবুল হোসাইন ও কক্সবাজারের নুরুল আফসারের ছেলে সাইফুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা