,

বাংলাদেশীদের জন্য তুরস্কের ভিসা চালু আছে

bangladesh_turkeyনিউজ ডেস্ক : বাংলাদেশীদের জন্য তুরস্কের ভিসা প্রদান স্বাভাবিক নিয়মে অব্যাহত আছে। কোনো কোনো গণমাধ্যমে এ বিষয়ে ভুল সংবাদ পরিবেশনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকায় তুর্কি দূতাবাস এক বিবৃতিতে এ কথা জানায়।

তুরস্কের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশীদের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য নব্বই দিন পর্যন্ত ভিসা অব্যাহত রয়েছে। সাধারণ পাসপোর্টধারীদের জন্য তুরস্ক ভ্রমণে ভিসার প্রয়োজন রয়েছে। যেসব পাসপোর্টে বৈধ আমেরিকা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং সেনজেনভুক্ত দেশের ভিসা অথবা নাগরিক অনুমতিপত্র রয়েছে, তাদের একটি নির্দিষ্ট চুক্তিতে ৬০ মার্কিন ডলার প্রদান করে এক মাস মেয়াদের ভিসা পেতে পারেন। এটা হল ই-ভিসা যা শুধু ব্যবসা ও ভ্রমণের জন্য প্রযোজ্য।

চাকরি কিংবা পড়াশোনার জন্যও ভিসা প্রদান করে তুরস্ক দূতাবাস।বিনা ভিসায় ভ্রমণকারীরা তুরস্ক বিমানবন্দরে পৌঁছলে সেখানে অবস্থিত ইন্টারেক্টিভ কিয়স্কর মাধ্যমে হয়তো ই-ভিসা পেতে পারেন।

তুরস্ক দূতাবাস বাংলাদেশীদের জন্য ই-ভিসা নিতে উৎসাহিত করে। তবে ই-ভিসা ছাড়াও অনলাইনের মাধ্যমে দূতাবাসের ওয়েবসাইটেও ভিসার আবেদন করতে পারেন।

তুরস্ক দূতাবাস ট্যুরিজম কোম্পানি বা এজেন্সির সঙ্গে ভিসার বিষয়ে কোনো চুক্তি করেনি। সেই কারণে কেউ যদি ভিসার বিষয়ে কোনো এজেন্সি বা ট্যুরিজম কোম্পানির সঙ্গে টাকার লেনদেন করেন, তুরস্ক দূতাবাস তার জন্য দায়ী থাকবে না। ভিসা পেতে সাধারণত ৫-৭ দিন সময় লাগে। ভিসার ধরনের ওপর সাধারণত এ সময় আরও দীর্ঘায়িত হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে