,

কাটারে ছিটকে যেতে পারে জহিরের দিল্লি

mustafizurস্পোর্টস ডেস্ক : শেষ চার নিশ্চিত করতে মরিয়া জহির খানদের দিল্লি ডেয়ার ডেভিলস শুক্রবার মুখোমুখি হবে বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের।

রাত সাড়ে ৮টায় রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্লে অফের ছাড়পত্র পেতে দিল্লিকে অবশ্যই শেষ দুটি ম্যাচে জিততে হবে। তবে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ দিল্লি ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত কি করতে পারে তাই দেখার।

তবে ‘ডু অর ডাই’ ম্যাচে ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে শংকায় রয়েছে দিল্লি। কারণ আগের দুটি ম্যাচে ব্যাটসম্যানরাই দলকে ডুবিয়েছে। কুইন্টন ডি কক ছাড়া কোনো ব্যাটসম্যান ধারাবাহিকতা দেখাতে পারেননি। ব্যাটিংয়ে ডুমিনিসহ ভারতীয় ব্যাটসম্যানরা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে শেষ চার নিশ্চিত করা মুস্তাফিজদের হায়দরাবাদ আজ অনেকটাই নির্ভার হয়ে মাঠে নামবে। ধারাবাহিকতার দিক দিয়ে অন্য দলগুলোকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

১২ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করা হায়দরাবাদ লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেই শেষ চারে যেতে চায়। তবে চোটের কারণে আশিষ নেহরার ছিটকে পড়া দলকে ভোগাতে পারে বলে শংকা রয়েছে হায়দরাবাদ শিবিরে।

এদিন মাঠের লড়াই ছাপিয়ে আরেকটা লড়াই হবে পেসার জহির খান ও বাংলাদেশী মুস্তাফিজুর রহমানের মধ্যে। জহিরের হাঁটুর বয়সী মুস্তাফিজই যে দিল্লির ব্যাটসম্যানের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার কাটার ঠিকমত কাজ করলে শিরোপা লড়াই থেকে ছিটকে যেতে পারে দিল্লি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে