,

টেনিসে আর ফিরবেন না শারাপোভা!

 

 

স্পোর্টস ডেস্ক :ইঙ্গিত দিয়েছিলেন আবারো টেনিসে ফিরে আসবেন তিনি। টেনিসের ‘গ্লামারগার্ল’ বলা হয় তাকে। কিন্তু কয়েকমাস আগেই তার এই উপমাতে কালিমা লেপে দিয়েছে নিষিদ্ধ ‘মেলডোনিয়াম’। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ রয়েছেন মারিয়া শারাপোভা। কিন্তু রুশ টেনিস ফেডারেশনের দিল অশনি বার্তা।

maria-sharapova,-rakieta-tenisowa-173714

বৃহস্পতিবার রাশিয়ান টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট বলেছেন, ‘হয়তো আর কখনো খেলায় ফিরতে পারবেন না শারাপোভা। তার বিষয়টি খারাপ অবস্থার মধ্যেই আছে।’

 

তাহলে কি আর টেনিসে ফিরবেন না শারাপোভা? এ সম্পর্কে অবশ্য তেমন কিছু বলেননি শারাপোভা। ডোপ টেস্টে শারাপোভার দেহে নিষিদ্ধ মেলডোনিয়াম পদার্থের উপস্থিতি প্রমাণ পাওয়া যায়। যে কারণে ১২ই মার্চ থেকে টেনিস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় শারাপোভাকে।

 

তবে এর আগে এ বছরের জানুয়ারিতে নিজের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কথা স্বীকার করেছিলেন শারাপোভা। ‘আমি ডোপ টেস্টে ধরা পড়েছি। এর পুরো দায়-দায়িত্ব আমার। আমি আসলে ভুল করেছি। ভক্তদের হতাশ করেছি। যে শাস্তি দেয়া হবে তা আগেই মেনে নিচ্ছি। আশা করি, দ্রুতই আবার কোর্টে ফিরে আসবো।’ এখন সময়েই বলে দিবে শারাপোভা আদৌ টেনিসে ফিরবে কি না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা