,

মোদির সঙ্গে কাজলের সাক্ষাৎ

photo-1463666038ডেস্ক রিপোর্ট : ‘দিলওয়ালে’র পর আপাতত কাজলের নতুন কোনো ছবির খবর নেই। তবে ব্যস্ততার কমতি এতটুকু নেই এই জনপ্রিয় বলিউড অভিনেত্রীর। একটি সচেতনতামূলক ক্যাম্পেইনের কাজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

কাজল হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্বরত। ‘হেল্প আ চাইল্ড রিচ ফাইভ’ নামের একটি প্রচারণায় তিনি এখন ব্যস্ত, যার মাধ্যমে শিশুদের হাত ধোওয়ার গুরুত্ব প্রচার করা হচ্ছে। পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে নিজস্ব মতামত এবং চিন্তাভাবনা নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন কাজল। মোদির প্রচারণা উদ্যোগ ‘সাচ্‌ ভারত অভিযান’-ও এই প্রচারণার সঙ্গে সম্পৃক্ত। দুটি প্রচারণা উদ্যোগের মধ্যেই পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি রয়েছে।

কাজল পরে টুইটারে এই সাক্ষাতের ছবি প্রকাশ করেন এবং জানান যে এই সাক্ষাতে তাঁরা বিভিন্ন স্কুলে হাত ধোওয়ার ব্যবস্থা করার বিষয়ে আলাপ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা