,

গুজরাটের কাছে হেরে প্লে-অফ শঙ্কায় কলকাতা

CRICKET-T20-IPL-IND-GUJARAT-KOLKATAস্পোর্টস ডেস্ক : মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট লায়ন্সের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগের দেখাতেও গুজরাটের সঙ্গে হেরেছিল গৌতম গম্ভীরের দল। এখন কেকেআরের প্লে-অফে খেলাই সংশয়ের মধ্যে পড়ে গেল। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চার নম্বরে। তাই পরের ম্যাচটি কেকেআরের জন্য ডু অর ডাই হয়ে দাঁড়াল। পক্ষান্তরে গুজরাট ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে।

১২৪ রান তাড়া করতে নামা গুজরাটের ১৮ রানের মধ্যে দুই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম (৬) এবং শূন্য রানে ডুয়াইন স্মিথকে ফিরিয়ে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন নাইট বোলারা। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে আইপিএল থেকে ছুটি নিয়ে হল্যান্ড গিয়েছিলেন অধিনায়ক সুরেশ রায়না। ফিরে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে গুজরাটকে জেতালেন রায়না। ৩৬ বলে খেলা তার এই ইনিংসে সাতটি চারের সঙ্গে ছিল একটি ছক্কা।

বাকিদের মধ্যে অ্যারন ফিঞ্চ ২৩ বলে ২৬, দিনেশ কার্তিক ১২, রবিন্দ্র জাদেজা ১১* রান করলে ৩৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতে যায় গুজরাট। ১টি করে উইকেট নিয়েছেন রাজপুত, সুনিল নারিন ও মরনে মরকেল।

এরআগে কানপুরের গ্রীন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে কেকেআর স্কোরবোর্ডে জমা করে ১২৪ রান। ৩৬ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন ইউসুফ পাঠান। এছাড়া রবিন উথাপ্পা ১৯ বলে ২৫, সুরাইয়া কুমার যাদব ১৪ বলে ১৭ রান করেন। ৮ বলে ৩ রানের বেশি করতে পারেননি সাকিব আল হাসান। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ডুয়াইন স্মিথ। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

এই ম্যাচে বলই করেননি সাকিব আল হাসান। যা ছিল বড় বিস্ময়। একই সঙ্গে হতাশ সাকিব ভক্তরাও। ব্যাট হাতে ভালো করেননি। তবে বল হাতে সাকিব চমক দেখার প্রত্যাশা ছিল অনেকেরই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা