,

জামানত হারানোর ভয়ে সংলাপে সাড়া দিচ্ছে না আ’লীগ: ফখরুল

mirza-fakhrulনিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের চেয়ারপারসন বার বার আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার সাড়া দিচ্ছে না। সরকার সেটা করবে না। কারণ, সমঝোতা করলেই নির্বাচন দিতে হবে। আর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আওয়ামী লীগ জামানত হারাবে। সেজন্য খালেদা জিয়ার কথা সরকার কানে তুলছে না।

বৃহস্পতিবার বাদ জোহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন । প্রয়াত মহানগর নেতা আজিজ উল্লাহর রুহের মাগফেরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলের মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস এতে সভাপতিত্ব করেন।

মির্জা ফখরুল বলেন, আজ জনসভা করার জন্য জায়গা পাওয়া যায় না। সরকার দেশকে সেই পর্যায়ে নিয়ে গেছে। কথা বলতে গেলেই মামলা। তারপর জেল-জুলুম। গোটা দেশটাকেই একটা কারাগারে পরিণত করা হয়েছে। এভাবে রাষ্ট্র চলতে পারে না।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। সেই মামলা কত দ্রুত শেষ করা যায়, সেই চেষ্টা চলছে। এখন আমাদের বসে থাকলে চলবে না। সংগঠনকে শক্তিশালী করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে আমাদের চেয়ারপারসন রাজনীতি করতে পারেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইউনিফর্ম না পরে সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর গ্রেফতারের ঘটনা ভয়াবহ। আমি রাজনীতিক হিসেবে নয়; একজন সাধারণ মানুষ হিসেবে প্রধান বিচারপতির বক্তব্যের ওপর ধন্যবাদ দিতে চাই। প্রধান বিচারপতি বাস্তব কথা জাতির সামনে তুলে ধরেছেন। সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে নেতাকর্মীদের তুলে নিয়ে গেলেও পরে কেউ দায় স্বীকার করে না। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ গুম হওয়া দলের সব ভাইদের আমরা ফেরত চাই। বিনা বিচারে আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তাদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচার করতে হবে।

অনুষ্ঠানে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভুইয়া, মহানগরের যুগ্ম-আহ্বায়ক কাজী আবুল বাশারসহ শতাধিক নেতাকর্মী।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা