,

বিএনপি যেখানে সেখানে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র যেখানে সেখানেই বিএনপি-আইনমন্ত্রী আনিসুল হক

download (15)আমিরজাদা চৌধুরী ॥ বাংলাদেশ-ভারত সীমান্তের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর এলাকার আখাউড়া শুল্ক স্টেশনে প্রথমবারের মতো-বেলাজিও ডিউটি ফ্রি শপ-নামে শুল্ক মুক্ত একপি বিপনী বিতানের যাত্রা শুরু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে এ শুল্ক মুক্ত শপের উদ্ধোধন করেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড.আনিসুল হক।এসময় গ্যালাক্সি গ্রুপের চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্রনেতা,সাংবাদিক শরীফুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বিশেষ অতিথি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যা.অব.এবি তাজুল ইসলাম,এনবিআর সদস্য এএফএম শাহরিয়ার মোল্লা,কাস্টমস কমিশনার আনোয়ার হোসেন,জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন,ব্রাহ্মণবাড়িয়া চেম্বার সভাপতি আজিজুল হক,আখাউড়া উপজেলা আওয়ামীলীগ আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন,পৌর মেয়র তাকজিল খলিফা কাজল,সিএন্ডএফ ব্যবসায়ী নেতা মনির হোসেন বাবুল,বেলাজিও লিমিটেড এর প্রধান পরিচালনা কর্মকর্তা এম ফরিদ আহমেদ।উদ্ধোধন পরবর্তী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এড.আনিসুল হক বলেন,বিএনপি যেখানে সেখানে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র যেখানে সেখানেই বিএনপি।বিএনপি ও ষড়যন্ত্রকে পৃথক করা যাবে না।ষড়যন্ত্রের ভেতর দিয়েই বিএনপির জন্ম।বঙ্গবন্ধুর হত্যা করে ক্ষমতা দখল,যুদ্ধাপরাধীদের দেশে প্রতিষ্ঠিত করা,শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা ও সর্বশেষ মুসলমানদের প্রধান শত্রু ইসরায়েল ও মোসাদের সাথে মিলে সরকার উৎখাতের সকল ষড়যন্ত্রের সাথে বিএনপি যুক্ত আছে।তিনি সকলকে বিএনপির সকল ষড়যন্ত্রকে হার মানিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহবান জানান।ডিউটি ফ্রি শপ সম্পর্কে এর প্রধান পরিচালনা কর্মকর্তা এম ফরিদ আহমেদ বলেন,এ বিপনী কেন্দ্রে কসমেটিক্স,ইলেক্ট্রনিক্স,স্টেশনারী,ট্রয়লেটিজ,চকোলেট,তামাক পণ্য ইত্যাদি বিক্রয় করা হবে।এ বন্দর দিয়ে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীরা সর্বোচ্ছ ৪০০ ডলার পর্যন্ত দামের পণ্য ক্রয় করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা