,

মন্ত্রিসভা বৈঠক বন্ধে উকিল নোটিশ

cabinet-latestনিউজ ডেস্ক : সোমবার নিয়মিতি মন্ত্রিপরিষদ বৈঠক বন্ধে উকিল নোটিশ দেয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে ওই দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বেবৈঠক হওয়ায় যানজটে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। তাই এ বৈঠক বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাত দিন সময় বেঁধেদিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি এটি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।
বৃহস্পতিবার সকালে ডাকযোগে এই উকিল নোটিশটি পাঠান অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। তিনি দাবি করেন সপ্তাহে একদিন কেবিনেট মিটিং সংবিধানে উল্লেখিত ৮০ ও ৫৫(৬) ধারার পরিপন্থি।
কোনো ধরনের নিয়ম-নীতি ছাড়া কেবিনেট মিটিং করার কারণও জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে। সেই সঙ্গে কেবিনেট মিটিং যদি করতে হয় তবে তা যেন প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে করার যুক্তি তুলে ধরেন তিনি। ওই আইনজীবী বলেন, ‘সকল কেবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকতে হবে বিষয়টা এমন নয়। একইসঙ্গে কোনো ধরনের আইন সংসদে উপস্থাপন করার আগে কেবিনেটে আলোচনা করতে হবে, বিষয়টা সংবিধানের সংশ্লিষ্ট ধারায় উল্লেখও নেই।’

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রী সচিবালয় সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ
কমিশনারকে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় রুলস অব বিজনেস ১৯৯৬-এর সংশ্লিষ্ট বিধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলা করা হবে বলে জানান আইনজীবী।

তিনি বলেন, ‘এই আইনের ২১ ধারায় প্রতি সোমবার কেবিনেট মিটিং করার বিধান রয়েছে। কিন্তু কোন জায়গায় হবে তা
সুনির্দিষ্টভাবে বলা নেই বা প্রধানমন্ত্রীর উপস্থিতির কথাও উল্লেখ নেই।’

তিনি আরো বলেন, ‘প্রতি সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেবিনেট মিটিং চলাকালে যানজটসহ নানা দুর্ভোগের
শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সাপ্তাহিক এই মিটিংটি প্রধানমন্ত্রীর সচিবালয়, সংসদ সচিবালয়, অথবা অন্য কোনো স্থানে করলে
জনদুর্ভোগ অনেকটা কমবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে