,

তামিলনাড়ুতে জয়ললিতার ঐতিহাসিক জয়

photo-1463641172আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে ঐতিহাসিক জয় পেয়েছেন অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (এআইএডিএমকে) প্রধান জয়রাম জয়ললিতা। গত ৩২ বছরের মধ্যে জয়ললিতাই কোনো মুখ্যমন্ত্রী, যিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণ করছেন।

টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ফল এখনো ঘোষণা করা হয়নি। তবে সর্বশেষ পাওয়া ফল থেকে জানা গেছে, নিশ্চিত জয় পেয়েছেন জয়ললিতা। ২৩৪ আসনের বিধানসভায় ২৩২টির প্রাথমিক ফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফল থেকে জানা যায়, জয়ললিতার এআইএডিএমকে ১৩৬টি আসনে এগিয়ে আছে। এআইডিএমকের নিকটতম প্রতিদ্বন্দ্বী দল করুনানিধির নেতৃত্বাধীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) এগিয়ে আছে ৯৪টি আসনে। বাকি দলগুলো এগিয়ে আছে দুটি আসনে।

চূড়ান্ত ফল ঘোষণা করা হবে কয়েক ঘণ্টার মধ্যেই। এর আগেই উল্লাস শুরু করেছে জয়ললিতার দলের সমর্থকরা।

জয়ললিতার আগে তামিলনাড়ুতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন এমজি রামাচন্দ্রন। এমজিআর হিসেবে পরিচিত এ নেতা মৃত্যুর আগ পর্যন্ত কোনো নির্বাচনে হারেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা