,

জমিরউদ্দিন সরকারের ৫ মামলা বাতিলে বিভক্ত রায়

photo-1463649445নিউজ ডেস্ক : সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির পাঁচ মামলা বাতিলের বিষয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রেজাউল হক মামলাগুলো খারিজ করে দেন। অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি মো. খসরুজ্জামান বাতিলের আবেদনটি খারিজ করে দেন।

নিয়ম অনুযায়ী এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি আবেদনটি শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করে দেবেন।

সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় দুর্নীতির অভিযোগে এসব মামলা করা হয়। এই মামলাগুলো বাতিল চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন।

এরপর হাইকোর্ট মামলাগুলো কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। সে রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার দ্বিধাবিভক্ত রায় দেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা