,

ভালোবাসা কে না বোঝে

love-coxsbazartimesলাইফস্টাইল ডেস্ক : লকলকে জিভ বের করা সরীসৃপকে পোষা প্রাণী হিসেবে ঘরে ঠাঁই দেওয়া তো দূরের কথ‍া, এদের থেকে সবাই গা বাঁচিয়ে চলতে চায়। তবে এরাও যে মিষ্টি স্বভাবের হতে পারে আর বিড়ালের মতো মাথা নুইয়ে আদরও নিতে জানে তা আম‍াদের অনেকেরই অজানা। আসলে ভালোবাসা কে না বোঝে? হিংস্রতাও হার মানে ভ‍ালোবাসার কোমল পরশে। 

love coxsbazartimes love

সম্প্রতি একটি জনপ্রিয় এন্টারটেইনমেন্ট ওয়েবসাইটে প্রকাশ হয়েছে একটি মিষ্টি পোষা লিজার্ডের ছবি। আফ্রিকার সাভানার ম্যানুয়েল লাভস স্নাগল নামের লিজার্ডকে পরম যত্নে লালন-পালন করছেন আস্তিয়া লেমুর নামে এক নারী। লিজার্ডটিকে খাওয়ানো, গোসল করানো অ‍ার কম্বলে জড়িয়ে ঘুমানো সবই করছেন লেমুর।

lovely coxsbazartimes

ওয়েবসাইটে লেমুর বলেন, ম্যানুয়েল তার পুরনো মালিকের কাছে ভালো ছিলো না। আমি তাকে ওই অবস্থায় সেখ‍ানে রেখে আসতে পারিনি, সঙ্গে করে নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, ম্যানুয়েল আগে খুব রাগী আর অসুস্থ ছিলো। কিন্তু এখন সে একদম সুস্থ ও  ভালো রয়েছে।

lovely coxsbazartimes lovely

আরও জানা যায়, ম্যানুয়েল লেমুরের কথা বুঝতে পারে ও এখন সে জানে কী করে খাবার ও গোসল করার কথ‍া বোঝাতে হয়। লেমুর জানান, আমি যখন তার কানের পেছনে চুলকে দেই সে তা খুব পছন্দ করে। সে কী পছন্দ করে আর কী পছন্দ করে না তাও বোঝাতে পারে।

জানতে চান ম্যানুয়েলের কী পছন্দ? সে বাথটাবে সাঁতার কাটতে ভালোবাসে। এছাড়াও সে টেরেরিয়ামে মাটি খুঁড়ে গর্ত করে আর উন্মুখ হয়ে সারা স্থান জুড়ে ঘুরে বেড়ায়।

ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে সরীসৃপ হলেও ম্যানুয়েল কত আদুরে স্বভাবের!

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে