,

মেসি-নেইমারকে নিয়ে সুয়ারেজ

Messiস্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় যোগ দেয়ার পরই লুইস সুয়ারেজ জানিয়েছিলেন, তিনি সৌভাগ্যবান যে আক্রমণভাগে লিওনেল মেসি ও নেইমারের মতো দুই সতীর্থ পেয়েছেন। চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় ৪০ গোল করে গোল্ডেন সু জয়টা নিশ্চিত করে ফেলেছেন সুয়ারেজ। যে গোলগুলোতে সবচেয়ে বেশি অবদান ছিল মেসি-নেইমারের। তাদের নিয়ে রীতিমতো রোমাঞ্চিত সুয়ারেজ।

মেসি ও নেইমারের মতো দুই সতীর্থ পেয়ে গর্বিত সুয়ারেজ বলেন, ‘বিনয়ের পাশাপাশি সহকর্মীদের মধ্যে আন্তরিকতা ও পরম্পরের প্রতি আস্থা রয়েছে আমাদের (এমএনএস)। আমি খুব আনন্দিত হই যখন লিও ও নেইমার গোল করে। তারা অনেক ভালো খেলে থাকে। নেইমার ও আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে মেসিই বিশ্বসেরা। আমরা তার কাছ থেকে শিখছি। বিশ্বসেরা হতে মেসির কাছ থেকে শিখছে নেইমার।’

ব্যক্তিগত জীবনে নেইমার ভিন্ন ধরনের মানুষ। ব্রাজিলিয়ান সেনসেশনকে নিয়ে সুয়ারেজ বলেন, ‘নেইমার সম্পর্কে আমি ফিলিপে কুটিনহোর কাছে যা শুনেছিলাম, তাতে বিস্মিত হয়েছিলাম। সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ তা দেখে না! আপনি নেইামারের সঙ্গে থাকলে বুঝতে পারবেন, ও অন্য ধরনের মানুষ। তার একটি জীবন আছে যা উপভোগ করার চেষ্টা করে। শান্ত থাকতে পছন্দ করে, তবে তার রসবোধ রয়েছে। এ কথায় নেইমার সুখী মানুষ।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা