,

ভেনেজুয়েলায় সরকার হটাতে ব্যাপক বিক্ষোভ

venizuelaআন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার রাজধানী কারাকসসহ ২০টি স্থানে বড় ধরনের সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে।

কারাকাসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় আটক করা হয় চারজনকে।

গত সোমবার থেকে ৬০ দিনের জন্য ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট মাদুরো। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর হাত থেকে ভেনেজুয়েলাকে রক্ষা করাই এ জরুরি অবস্থা জারির কারণ বলে মন্তব্য করেছেন তিনি।

তবে জরুরি অবস্থার দুদিনের মাথায় রাস্তায় নেমে পড়ে দেশটি সরকার বিরোধীরা।কারাকাসে হাজারো লোকজন সরকারবিরোধী কর্মসূচিতে অংশ নেন। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে দাঙ্গা পুলিশ।

কারাকাসে বিরোধীদলীয় নেতা এনরিক ক্যাপ্রিলসের নেতৃত্বে একটি বিক্ষোভ জাতীয় নির্বাচন কাউন্সিলের (এনইসি) দিকে যায়।

তবে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ও মরিচের গুড়া ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এনরিকের সমর্থকদের দাবি, মাদুরোর জনপ্রিয়তা যাচাইয়ে ১৮ লাখ মানুষ গণভোটের পক্ষে সমর্থন করেছেন।

তাই চলতি বছরেই গণভোট হওয়া উচিত। বিপরীতে মাদুরোর ভাষ্য, গণভোট স্থায়ী কোনো সমাধান নয়।

তার মতে, যুক্তরাষ্ট্রের উসকানিতে ‘ফ্যাসিবাদী’ ডানপন্থীরা সরকারবিরোধী আন্দোলন করছে।
দেশটির ভাইস প্রেসিডেন্ট অ্যারিসতোবুলো ইস্তুরিজ গণভোটকে ফাঁদ হিসেবে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, বিরোধীদের উচিত ২০১৯ সালে অনুষ্ঠেয় নির্বাচনের দিকে চোখ রাখা।
‘আপনারা জিতলে মাদুরো ক্ষমতা ছেড়ে দেবেন। খুব সহজ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা