,

বাংলাদেশে এখনও গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

us_state_department_john_kirbyনিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ-স্বচ্ছ-গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

বুধবার ওয়াশিংটন ডিসিতে এক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা এখনও অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা এখনও চাই বাংলাদেশের নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম হোক।

ব্রিফিংকালে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা এখনো দেখতে চাই যে বাংলাদেশে মানবাধিকার, বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা হচ্ছে, যেমনটা আমরা বিশ্বের অন্যান্য দেশেও দেখতে চাই।

‘কাজেই এসব বিষয়ে এখনো আমাদের বাস্তব উদ্বেগ রয়েছে এবং তাতে পরিবর্তন আসেনি’ বলে জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি অংশ নেয়নি। ওই নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা