বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে থামাবে কোহলিকে?

Kohiliস্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য বিরাট কোহলি। হাতের ব্যাট যেন খাপখোলা তলোয়ার। প্রতিপক্ষের বোলারদের নিয়মিত নামিয়ে আনছেন মাটিতে। এক কথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন ভারতের এ ব্যাটসম্যান। ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরে তিনি করলেন আরও এক দুর্দান্ত সেঞ্চুরি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেললেন মাত্র ৫০ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস। ২২৬ স্ট্রাইক রেটে হাঁকান ৮ ছক্কা ও ১২ চার। বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে তার ব্যাট থেকে আসে ৯৬ রান। যা আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ১৫ ওভারে করে ২১১ রান।

বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমিয়ে দেয়া হয়। জবাবে ১৪ ওভারে ২০৩ রানরে সামনে নিয়ে ৯ উইকেটে ১২০ রান করে পাঞ্জাব। এতে বৃষ্টি আইনে ৮২ রানের বিশাল জয় পায় বেঙ্গালোর। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কোহলি ৭৫ রানে অপরাজিত থাকেন। ওই ম্যাচে আঙ্গুলে চোট পান তিনি। এতে তার হাতে নাকি অনেকগুলো সেলাই দেয়া হয়েছে। এমন হাত নিয়ে আট ছক্কা হাঁকিয়ে এমন ইনিংস খেলা অবিশ্বাস্যই বটে।

বেঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি এই নিয়ে সর্বশেষ ৯ ম্যাচে করলেন ৪ সেঞ্চুরি। বিশ্বের যে কোনো টি-টোয়েন্টি লীগে এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড এটি। এর আগে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট ব্ল্যাস্ট টুর্নামেন্টে ২০১৫ সালে সর্বোচ্চ ৩ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ছিল মিচেল ক্লিনজারের। আর আইপিএলের মোট ৯ আসরে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি আছে ক্রিস গেইলের। কোহলি তারচেয়ে মাত্র এক সেঞ্চুরি পিছিয়ে আছেন এক আসরেই। অথচ ক্যারিয়ারের প্রথম ১৮০ টি-টোয়েন্টি ম্যাচে কোনো সেঞ্চুরিই ছিল না ভারতের এ ব্যাটসম্যানের। এছাড়া এদিন তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক হলেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৪০০০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। ৩৯৮৫ রান নিয়ে সবার ওপরে ছিলন সুরেশ রায়না। কিন্তু তাকে টপকে কোহলির রান এখন ৪০০২। অথচ এবারের আসর শুরুর আগে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় কোহলি ছিলেন চতুর্থ স্থানে। আইপিএলের চলতি মৌসুমে এই নিয়ে ৭ সেঞ্চুরি হলো। এর আগে ২০১৪ ও ২০১৫- এই দুই মৌসুমে সাতটি করে সেঞ্চুরি আসে। এবার সে রেকর্ড টপকে যাওয়ার পথে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত