,

এবার ফেঁসে যাচ্ছেন মমতা

-thumb_111414051619বিনোদন ডেস্ক : ড্রাগ ব্যবসা ও অবৈধ সম্পদ রাখার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছেন বলিউডের এক সময়ের সাড়া জাগানো আবেদনময়ী অভিনেত্রী মমতা কুলকার্নি। কয়েক মাস আগেই ২০০০ কোটি রুপির ড্রাগ মামলায় গ্রেপ্তার হয়েছেন মমতার স্বামী ভিকি গোস্বামী। বর্তমানে তিনি দুবাইয়ের জেলহাজতে রয়েছেন। এদিকে তখন থেকেই স্বামীর সঙ্গে এই ড্রাগ চোরাকারবারে মমতার জড়িত থাকার বিষয়ে সন্দেহ পোষণ করেছিলো পুলিশ। তবে এবার নতুন করে বেরিয়ে এলো মমতা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। আর এ তথ্য দিয়েছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মুম্বই এবং গুজরাটে মমতার আটটি গোপন ব্যাংক একাউন্টের তথ্য মিলেছে। ড্রাগ ব্যবসা থেকে অবৈধ আয়ের অর্থ এসব একাউন্টে জমা রয়েছে বলে ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে। এসব একাউন্টে মমতা জমা রেখেছেন বিপুল পরিমাণ অর্থ। তবে এসব একাউন্ট তিনি নিজে তত্ত্বাবধান করতেন না। ভারতের একটি বড় মাপের বেসরকারি ব্যাংকের মুম্বই শাখার ম্যানেজার সঞ্জয় শর্মা মমতার এ একাউন্টগুলো তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। এরই মধ্যে ক্রাইম ব্রাঞ্চ মমতার এসব একাউন্ট জব্দ করে সেখানে অর্থ আদান-প্রদানের সব তথ্য আবিষ্কার করতে শুরু করেছে। সঞ্জয় শর্মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ বিষয়ে। মুম্বই এর ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার পরাগা মিনেরি এ বিষয়ে বলেন, আমরা এসব একাউন্টের আদ্যোপান্ত বের করার চেষ্টা করছি। প্রত্যেকটি একাউন্টের নমিনি হিসেবে স্বামী গোস্বামীকেই রেখেছেন মমতা। আমরা এরই মধ্যে মমতার ড্রাগ ব্যবসা ও অবৈধ অর্থ ভারতের ব্যাংকে জমা রাখার ব্যাপারে যথেষ্ট প্রমাণ পেয়েছি। খুব শিগগিরই এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা