,

বিজয়ের পথে মমতা

Momotaআন্তর্জাতিক ডেস্ক : আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রত্যাবর্তন ঘটতে চলেছে। বৃহস্পতিবার গণনা শুরু কয়েক ঘণ্টার মধ্যে যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে মমতাই ভূমিধ্বস বিজয়ের পথে এগিয়ে চলছেন। প্রথম তিন-চার রাউন্ড গণনা শেষে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে, তৃণমূল কংগ্রেস ২০০ বা তার বেশি আসন পেতে চলছে।

অবশ্য গণনার শেষ দিকে যত এগুবে তত অনেক ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা থাকবে। তবে বিরোধী বাম-কংগ্রেস জোট গণনার আগের দিন পর্যন্ত যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে ২০০ আসন পাবার লক্ষ্যে অবিচল বলে জানিয়েছিলেন, তাদের এদিন হতাশই হতে হয়েছে। ভোটের প্রাথমিক গণনার যে ট্রেন্ড তাতে বাম-কংগ্রেস জোট ১০০-র গন্ডি পেরোতে পারবে বলে মনে হয় না। ভোট পর্যবেক্ষকদের মতে, তৃণমূল কংগ্রেস প্রাথমিকভাবে প্রায় ৪২ শতাংশ ভোট পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলেছে। শুধু গ্রামীন এলাকার ভোটই নয়, কলকাতার মত শহরাঞ্চলেও তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠান বিরোধীতার তত্ত্বকে খারিজ করে এগিয়ে চলেছে।

অন্যদিকে বিজেপি তাদের ভোটের হার ১৭ শতাংশে ধরে রাখতে না পরলেও তারা ১২-১৩ শতাংশ ভোট পাচ্ছে বলে জানা যাচ্ছে। বিজেপি ৫টি আসনে এগিয়েও রয়েছে। উত্তরবঙ্গে বিরোধী জোট প্রার্থীরা ভাল ফল করলেও দক্ষিণবঙ্গে মমতার প্রাধান্য অটুট রয়েছে। তৃণমূল কংগেস নেতাদেও এই ফলাফলের ট্রেন্ড দেখে মুখের হাসি চওড়াও হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালিঘাটের বাড়িতে বসে সকাল থেকেই টিভিতে চোখ রেখেছেন বলে জানা গেছে।

এদিন বেলা ১১টা পর্যন্ত যা ট্রেন্ড তাতে তৃণমূল কংগ্রেসের অধিকাংশ মন্ত্রীই বিজয়ী হতে চলেছেন। এমনকি সারদা দুর্ণীতি মামলায় জেলে থাকা সাবেক পরিবহন মন্ত্রী মদন মিত্রও এগিয়ে রয়েছেন। ভোট পরবর্তী বুথ ফেরত সমীক্ষাই মিলে যেতে চলেছে বলে বিভিন্ন পর্যবেক্ষক দাবি করেছেন। তবে বাম-কংগ্রেস জোট সিঙ্গুরের মত বিতর্কিত কেন্দ্রে এগিয়ে থাকায় তৃণমূল কংগ্রেসের কাছে বিশেষ বার্তা যাবে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গেও দার্জিলিং জেলার চারটি আসনের মধ্যে একটিতে জোটের জয়ের সম্ভাবনা থাকলেও বাকী তিনটি আসনে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীরাই জয়ী হতে চলেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে