শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজ দিয়ে ভিন্ন গল্পের ছবি এঁকেছি : জয়া আহসান

Joya-Ahsanসুঅভিনয়ের একটি পাখি বাসা বেঁধে আছে জয়া আহসানের হৃদয়ে। তা না হলে তিনি কী করে এত ভালো অভিনয় করেন। নিজের অভিনীত প্রতিটি চরিত্রকে জয়া ভালোবাসেন সন্তানের মতো করে। টিভি নাটকের পথ ধরে এখন দেশীয় চলচ্চিত্রেও তিনি মুন্সিয়ানা দেখিয়ে চলছেন। ঢাকাই চলচ্চিত্রের বাইরে কাজ করছেন ওপার বাংলায়ও। এ বিষয়ে তার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারই কিছু অংশ তুলে ধরা হলো পাঠকদের জন্য-

আপনি বরাবরই একটু কম কাজ করেন। কিন্তু আলোচনায় থাকেন বেশি। এর রহস্য কী?

আমার মতে একজন শিল্পী যদি ভালো কাজকেই বেছে নিতে পারেন, তাহলে তা সংখ্যায় কম হলেও দর্শক মহলে এর প্রভাব পড়ে বেশি। আমি আমার অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই চেষ্টা করেছি ভালো ভালো ভিন্নধর্মী কাজগুলোকে নিজের দখলে নিতে। কোনো একটি নাটকে আমি ভালো অভিনয় করার পর আমার কাছে একের পর এক নাটকে কাজের প্রস্তাব এসেছে। আমি তখন মাথা ঠা-া রেখে পথ চলেছি। একটি কাজ করে আমি জনপ্রিয়তা পাওয়ার পর আর একই ধরনের কাজে নিজেকে জড়াইনি সচেতনভাবে। কাজ দিয়ে ভিন্ন গল্পের ছবি এঁকেছি। আমি আমার অবস্থানকে আজকের চেয়ে আরো সামনে এগিয়ে নেয়ার চেষ্টা করেছি একটু ভিন্ন পথে হেঁটেই। গতানুগতিক কাজ যে করিনি, তা নয়। কখনো কখনো নানা কারণে একটু-আধটু তা করতে হয়েছে। তবে আমার লক্ষ্য ছিল নিজের কাজ দিয়ে দর্শকদের মুগ্ধ করার। তারা যেন আমার অভিনয় দেখেই আমাকে অন্যদের চেয়ে আলাদা করে দেখেন।

এরই মধ্যে আপনি দর্শকদের পাশাপাশি নির্মাতাদের কাছেও ভিন্ন চরিত্রের অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আপনার পাওয়া দর্শকপ্রিয়তার রঙ কীরকম?

আমি নিজের অনেক কাজের জন্যই দর্শকদের প্রশংসা পেয়েছি। শঙ্খবাস নাটকে আমার অভিনয় দেখে অস্ট্রেলিয়া থেকে একজন মহিলা ফোন করেছিলেন। তিনি বলেছেন, এই নাটকে আমার অভিনয় দেখে নাকি তারা দুইদিন পর্যন্ত কেঁদেছেন। এনেছি সূর্যের হাসি নাটক দেখে লোকজন আমাকে সত্যি সত্যিই চিকিৎসক মনে করেছে। এভাবে বিভিন্ন চরিত্রে কাজের স্বীকৃতি দর্শকরা আমাকে দিয়েছেন। আর তাই এখন নতুন কোনো কাজের সময় আমি দর্শকদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসাগুলোর কথা চিন্তা করেই কাজ করি। আমি নিজের এই অর্জনগুলো ধরে রাখতে চাই।

গত কয়েক বছর ধরে আপনাকে বেশি আলোচনায় রেখেছে আপনার অভিনীত চলচ্চিত্রগুলো। এই ধারার কাজ কতটা উপভোগ করেন?

এ মাধ্যমে আমার কাজের শুরুটা হয়েছিল ‘ব্যাচেলর’ দিয়ে। এতে আমার অল্প সময়ের উপস্থিতি দর্শকদের অতৃপ্তি বাড়িয়ে দিয়েছিল। এরপর ‘ডুবসাঁতার’ ছবিতে কাজ করেছি। তবে মুক্তিযুদ্ধবিষয়ক ‘গেরিলা’ ছবির কাজ আমাকে বোধহয় অনেক উঁচুতে তুলে ধরেছে। এই চলচ্চিত্রে কাজের সুবাদে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছি। আমি আসলে বড়পর্দায় কাজ করার আগ্রহটা সবসময়ই নিজের ভেতর টের পাই। ব্যাচেলর ছিল এ পথে আমার প্রথম পদক্ষেপ। এরপর ডুবসাঁতার, গেরিলা, আবর্ত, চোরাবালি ছবিতে কাজ করে নিজেকে ঋদ্ধ করার চেষ্টা করেছি। আসলে চলচ্চিত্রের এ কাজই আমাকে কানে পৌঁছে দিয়েছে। আমি কানে গিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। নিজের পরবর্তী কাজে তা ব্যবহার করার চেষ্টা করছি

মাঝে কলকাতায় মুক্তি পাওয়া ‘রাজকাহিনি’ চলচ্চিত্রে আপনার একটু খোলামেলা উপস্থাপনা ভক্তদের অনেকেই মেনে নিতে পারেননি। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

দেখুন, আমি বা আমরা তো দর্শকদের জন্যই কাজ করি। এ ছবিতে আমি চরিত্রের প্রয়োজনেই সবকিছু করেছি। এর আগে আমার ভক্তরা আমাকে এ ধরনের চরিত্রে দেখেননি। আমি যখন নাটকে কাজ করি, তখন আমার মাথায় একরকম ভাবনা থাকে। পাশাপাশি চলচ্চিত্রে কাজ করার সময় আমার ভাবনার একটু বদল হয়। দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে ছবির গল্প, চিত্রায়ণ, বিভিন্ন চরিত্রের বক্তব্য ও উপস্থাপনা নাটকের চেয়ে আলাদা হয়। রাজকাহিনিতে আমি যে চরিত্রে অভিনয় করেছি, এতে হয়তো নাটকের জয়ার চেয়ে একটু অন্য জয়াকে পাওয়া গেছে। বিষয়টি আমাদের দর্শকদের কারো কারো কাছে হয়তো শোভন মনে হয়নি। আবার অনেকেই ফেসবুক, টুইটারে আমাকে ইতিবাচকভাবেই দেখেছেন।

এর আগে আপনি কলকাতার ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও ‘আবর্ত’ চলচ্চিত্রে কাজ করেছেন। সেখানকার কাজের অভিজ্ঞতা কেমন?

কলকাতার নির্মাতা থেকে শুরু করে সবাই পুরোপুরি পেশাদারি মনোভাব নিয়ে কাজ করেন। তারা যথাসময়ে সেটে আসেন এবং ঠিক সময়েই আবার শুটিং শেষ করেন।

এ জাতীয় আরও খবর

সড়কে ঝরল ১৯ প্রাণ : ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাত শোলাকিয়ায়

কারাগারই যেন পরিবার

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি