বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুঠোফোনে চ্যাট করায় বিয়ের আসরেই তালাক

phn-chat_13470_1463635658নিউজ ডেস্ক : বিয়ে পড়ানোর মাত্র এক মিনিট হয়েছে। এমন সময় বন্ধুদের সঙ্গে মোবাইল ফোনে শুভেচ্ছা বিনিময় করছিলেন নববধূ। এ অপরাধে বিয়ের মাত্র এক মিনিটের মাথায় তাকে তালাক দিয়েছেন স্বামী।

ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি সৌদি গণমাধ্যম। স্বামীর অভিযোগ, স্ত্রী তাকে অবহেলা করেছে। বিয়ের পর স্বামীর সঙ্গে কথা না বলে সে মুঠোফোনে ব্যস্ত থেকেছে।

সৌদি আরবভিত্তিক গণমাধ্যম গালফনিউজ জানিয়েছে, বিয়ের আসরে নববধূ তার বন্ধুদের শুভেচ্ছার উত্তর দিচ্ছিলেন। এটি তার স্বামী সহ্য করতে না পেরে তাকে তালাক দিয়েছেন।

অপরদিকে, সৌদি দৈনিক আল ওয়াটন বিয়ের আসরে উপস্থিত কয়েকজন মানুষের বরাত দিয়ে জানিয়েছে, মুঠোফোনে চ্যাট করার বিষয়টি লক্ষ্য করে স্ত্রীকে তা করতে নিষেধ করেন স্বামী। তবে স্বামীর কথা শোনেননি ওই নববধূ। উল্টো বরের ওপর ক্ষেপে যান।

আল ওয়াটন আরও জানায়, একপর্যায়ে নববধূর কাছে স্বামী জানতে চান, তোমার কাছে কে গুরুত্বপূর্ণ, আমি নাকি তোমার বন্ধুরা। উত্তরে, নববধূ তার বন্ধুরা বেশি গুরুত্বপূর্ণ বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে বিয়ের আসরেই স্ত্রীকে তালাক দেন স্বামী। এরপর তিনি বিয়ের আসর থেকে চলে যান।

এ ঘটনায় দেশটির আদালতে একটি ডিভোর্স মামলা দায়ের করা হয়েছে। আদালত বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার প্রস্তাব দিয়েছেন। তবে আদালতের এ পরামর্শ মানতে রাজি হননি বিয়ের আসর থেকে চলে যাওয়া সেই বর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত