,

গ্রেপ্তার হওয়া শিবির নেতার মৃত্যু

20160503000353নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া শিবির নেতা হাফিজুর রহমান মারা গেছেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফিজুর। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশারফ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ১৭ মে বিকেলে অসুস্থ অবস্থায় হাফিজুরকে হাসপাতালে আনা হয়। হাফিজুরের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, হাফিজুর রাজশাহী নগরের ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। হাফিজুরকে গ্রেপ্তার করার পর রিমান্ডে নিয়েছিল পুলিশ।

গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় শিক্ষক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা